শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া— এরপর?
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪
ইতিহাস সাক্ষী, স্বৈরশাসকদের পরিণতি কখনোই শুভ হয় না। জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে হয়।
ক্ষমতাচ্যুত হয়ে হতে হয় চরম অপমানিত। তাদের লাঞ্ছনা, অপমান, অপদস্থতা হয় তাদের জীবনের শেষ উপহার। কাউকে কাউকে দিতে হয় প্রাণও।
আধুনিক বিশ্বব্যবস্থায় নতুন করে স্বৈরতন্ত্রের সূচনাকারী অ্যাডলফ হিটলারকে বলা হয়। যার মতো করে স্বৈরতন্ত্রে এখন চলছে বিশ্বের বেশ কয়েকটি দেশে।
সম্প্রতি কয়েকটি দেশে স্বৈরশাসনের পতনের পর বিশ্বব্যাপী নতুন করে আলোচনা চলছে- শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়ার পর কোন দেশ এমন ঘটনার সাক্ষী হবে?
রোববার (৮ ডিসেম্বর) স্বৈরশাসন পতনের এক ইতিহাসের সাক্ষী হলো বিশ্ব। বিদ্রোহীদের তোপের মুখে সিরিয়া ছেড়ে পালান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দুই যুগ ধরে সিরিয়া শাসন করেছেন তিনি।
বিশ্ব একইরকম ঘটনার সাক্ষী হয়েছে গত ৫ আগস্টে। বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ বছরের ক্ষমতার ইতি টানতে হয় হাসিনার দল আওয়ামী লীগ সরকারের। গণতন্ত্রের মোড়কে স্বৈরশাসন ব্যবস্থা চালিয়ে যাচ্ছিল হাসিনা সরকার।
২০২২ সালেও জনতার হাতে এক শাসকের পতন দেখেছে বিশ্ব। সে বছর অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যেতে বাধ্য হন। মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে,সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বেই সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘটে। এইচটিএসর প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি। তার নেতৃত্বে এইচটিএস শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়।
গত ৮ ডিসেম্বর এইচটিএসের পক্ষ থেকে বলা হয়, জালিম শাসক বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সিরিয়া এখন মুক্ত। এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি শেষে একটি নতুন যুগের সূচনা হলো।
পরে জানা যায়, পালিয়ে রাশিয়ার মস্কোয় আশ্রয় নিয়েছেন আসাদ। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্কের দখল নিলে ব্যক্তিগত উড়োজাহাজে পালিয়ে যান তিনি। অবসান ঘটে তার ২৪ বছর শাসনের।
এর আগে বাংলাদেশে গত জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৬১ দিনের ঘটনাপ্রবাহে ঝরেছে দুই হাজারের কাছাকাছি প্রাণ, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকে।
১ জুলাইয়ে শুরু হয় চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, যা দেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি। ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রাজাকার’ বলায় শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতর হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগসহ সরকার সমর্থকরা। যা আন্দোলনের আগুনে ঘি ঢালার কাজ করে। রূপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে।
এরপর টানা ২০ দিন আন্দোলনে বহু শহীদের আত্মাহুতির মাধ্যমে ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা।
পরের আলোচনায় কোন কোন দেশ
তীব্র আন্দোলনের মুখে এ ধরনের পালানোর ঘটনা কি সামনে আরও দেখা বাকি? - সে প্রশ্ন জেগেছে এখন। কোন কোন দেশে এমনটিই ঘটতে পারে প্রশ্নে প্রথমেই যে দেশের নাম প্রথমে আসে তাহলো উত্তর কোরিয়া। কিম জং উনের একনায়কতন্ত্র চলছে দেশটিতে। শাসক পরিবারের বিরুদ্ধে যেকোনো ধরনের বিরোধিতা কঠোর হাতে দমন করেন দেশটির প্রেসিডেন্ট। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নেই বললেই চলে।
এই তালিকায় রয়েছে সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া। ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন। দেশটির শাসনব্যবস্থা অনেকটা স্বৈরতান্ত্রিক রূপ নিয়েছে বলে খবর। বিরোধী রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে আসছে রাশিয়া।
স্বৈরশাসনের তালিকায় রয়েছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। দেশটির শাসক আলেক্সান্দার লুকাশেঙ্কো। নির্বাচনে কারচুপি এবং বিরোধীদের দমন করার কারণে তার সরকার স্বৈরাচারী বলে বিবেচিত করা হয়। ‘ইউরোপের শেষ স্বৈরশাসক’ তকমা পেয়ে গেছেন অনেক আগেই তিনি।
স্বৈরশাসক স্বীকার করলেও নিজেকে ইউরোপের একমাত্র স্বৈরশাসক ভাবতে রাজি নন লুকাশেঙ্কো। গত বছর এক আলোচনা সাপেক্ষে আলেক্সান্দার লুকাশেঙ্কো বলেছিলেন, ‘আমি স্বৈরশাসক যদি হইও, তবে ইউরোপের শেষ স্বৈরশাসক নই। ’
এদিকে নাজুক অবস্থা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। স্বৈরশাসনের আঁতুড়ঘর বলা হয় দেশটিকে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতা গ্রহণ করে। তখন থেকেই একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কার্যকর রয়েছে সেখানে। দেশটির রাখাইনে সামরিক বাহিনীর নির্মম ও বর্বর রোহিঙ্গা নিধন অভিযানে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে অবস্থান করছে। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনও থামেনি। এক কথায় স্বৈরশাসনের আলোচনার মধ্যে রয়েছে দেশটি।
আলোচনায় থাকা ভেনেজুয়েলা দেশটিও গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বলে ধারণা করা হয়। দেশটির শাসক নিকোলাস মাদুরের বিরুদ্ধে বিরোধীদের দমন, স্বাধীন সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রের ক্ষমতা একচেটিয়াভাবে কুক্ষিগত করার অভিযোগ রয়েছে।
মিয়ানমারের কাছের দেশ কম্বোডিয়াও রয়েছে স্বৈরশাসনের তালিকায়। কয়েক দশক ধরে দেশটির শাসনকার্য চালিয়ে আসছিলেন হুন সেন। দেশটির শাসনব্যবস্থা আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র ও গণতান্ত্রিক বলা হয়। তবে অনেক পর্যবেক্ষক মনে করেন, দেশটি কার্যত স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে।
কারণ, প্রায় চার দশক পর ক্ষমতা ‘হস্তান্তর’ ঘটে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। তবে ক্ষমতার এই হাতবদল হয় দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের ছেলে সেনাপ্রধান হুন মানেতের কাছে।
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
