শুরু হলো মহাযজ্ঞ
প্রকাশিত: ১৪ মে ২০১৯
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের ভূমধ্যসাগরের কোল ঘেঁষা কান শহরে জমেছে তারকার মেলা। আজ স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবার উদ্বোধনী ছবি জিম জারমুশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন এ বছর নানা কারণে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। উৎসব শুরুর প্রথম দিনে আসুন এবারের উৎসবের কিছু আলোচিত ও কাঙ্ক্ষিত বিষয়ের দিকে চোখ বুলিয়ে নিই।
উপেক্ষিত নারী নির্মাতা
গত বছর কান চলচ্চিত্র উৎসবে লিঙ্গ সমতার দাবিতে ৮২ জন নারী চলচ্চিত্রব্যক্তিত্ব উৎসবের লাল গালিচায় এক অভিনব প্রতিবাদের আয়োজন করেন। ধারণা করা হয়েছিল, সেই প্রতিবাদের রেশ বুঝি এবারও থাকবে। এবার হয়তো বোধোদয় হবে উৎসব কর্তৃপক্ষের। প্রতিযোগিতা ও প্রতিযোগিতার বাইরের বিভাগে নির্বাচিত ছবিগুলোতে থাকবে সন্তোষজনক হারে নারী নির্মাতা নির্দেশিত সিনেমা। কিন্তু তা হয়নি। এ বছর প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ২১টি ছবির মধ্য মাত্র চারটির নির্মাতা নারী। অর্থাৎ গত বছর ‘ফিফটি/ফিফটি বাই ২০২০’-এর যে কর্মসূচি শুরু করেছিলেন ফরাসি নারী চলচ্চিত্রকর্মীরা, সেটা এ বছরই মাঠে মারা পড়েছে।
সম্মানসূচক পাম দ’অর বিজয়ীর বিরুদ্ধে পিটিশন
উৎসব শুরুর আগের দিন বেশ সমালোচনার মুখে পড়েছে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর ফরাসি কিংবদন্তি অভিনেতা অ্যালাইন ডিলনকে সম্মানসূচক পাম দ’অর দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এই তারকার বিরুদ্ধে রয়েছে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ। এই অভিযোগ তুলেছেন খোদ ডিলনেরই ছেলে। এমনকি গত নভেম্বরে ডিলনও একটি টিভি সাক্ষাৎকারে স্বীকার করেন তিনি তাঁর স্ত্রীর গায়ে হাত তুলতেন। তাই নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত এমন একজনকে সম্মানসূচক পাম দ’র দেওয়ায় কান উৎসব কর্তৃপক্ষের বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে গতকাল সোমবার আত্মপক্ষ সমর্থন করেছেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমু। ডিলনের প্রসঙ্গ উঠতেই ফ্রেমু বলেন, ‘আমরা এখানে কাজের স্বীকৃতির জন্য তাঁকে সম্মাননা জানাচ্ছি, তাঁকে শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছি না।’
এবারের জুরি
অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি ইনারিত্তু নেতৃত্ব দিচ্ছেন এবারের মূল জুরি বোর্ডের। প্রতিযোগিতায় ছবি নির্বাচনের বেলায় ‘ফিফটি/ফিফটি বাই ২০২০’ নীতি না মানা হলেও, জুরিতে ঠিকই রাখা হয়েছে নারী-পুরুষের সমতা। জুরিপ্রধান ছাড়া বোর্ডে থাকা ৮ সদস্যের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। জুরি বোর্ডে রয়েছেন মার্কিন অভিনেত্রী এল ফ্যানিং, গ্রিক নির্মাতা ইয়োরগেস লানথিমস, ইতালীয় নির্মাতা এলিস রোরওয়াশের, ফরাসি লেখক এঙ্কি বিলাল, পোল্যান্ডের নির্মাতা পাওয়েল পাওলিওস্কি, মার্কিন নির্মাতা কেলি রেইচার্ড, ফরাসি নির্মাতা রবিন কাম্পিলো এবং সেনেগালের অভিনেত্রী মাইমুনা নাদিয়া।
এবারের আকর্ষণ
কয়েকটি ছবি নিয়ে আলোচনার কোনো কমতি নেই এবার। যেমন সবার আগে উঠে আসে সবার পরে উৎসবে যোগ হওয়া ছবির নাম। অর্থাৎ কুয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন... হলিউড’। এই ছবির জন্য লাল গালিচায় হাঁটবেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও, ব্র্যাড পিট, মারগোট রোবির মতো তারকারা। উদ্বোধনী ছবি জিম জারমুশের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ নিয়েও আলোচনা এখন তুঙ্গে। অ্যাডাম ড্রাইভার ও বিল মারে অভিনীত এই জোম্বি ছবি উৎসবের অন্যতম আকর্ষণ। সংগীত তারকা এলটন জনের বায়োপিক ও লেড জ্যাপলিনের সংগীত সফর নিয়ে তথ্যচিত্রও আলোচনার তুঙ্গে আছে। তা ছাড়া জ্যেষ্ঠ নির্মাতারাও এ বছর পাল্লা দিয়ে তরুণদের সঙ্গে প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুত। সেই ক্ষেত্রে কেন লোচ (৮২), টেরেন্স মালিক (৭৫) ও মার্কো বেল্লোকিওর (৭৯) নাম বলতেই হয়।
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
