শরীয়তপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা, ইউএনও নিশ্চুপ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১ জুলাই ২০২১
শরীয়তপুর গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরিবেরচর বাজারে সরকারি সম্পদ দখলের অভিযোগ পেয়েও দুই বছরেও সম্পত্তি উদ্ধার করতে পারেনি প্রশাসন। ইউএনও আলমগীর হোসেন ব্যবস্থা নিচ্ছি-নিচ্ছি করে বললেও বর্তমানে সরকারি জায়গায় ৬ তলা ফাউন্ডেশন করে দুইতলা মার্কেট নির্মাণ হয়ে গেছে। এখনো নির্মাণকাজ চললেও প্রশাসন সরকারি জায়গা জেনেও উদ্ধার না করে বরং চুপ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, খতিয়ান ও নকশা অনুযায়ী, সরকারি জায়গায় কোনো সরকারি সাইনবোর্ড ও লাল নিশানা টানানো নেই। তার পরিবর্তে সেখানে মার্কেট নির্মাণ হচ্ছে।
স্থানীয় বাসিন্দা দিদার কাজি (৫৭), আরিফ ঢালী (৪৩), কালা মিয়া দর্জিসহ (৬৫) অনেকেই বলেন, দখলদার ইটালি প্রবাসী হওয়ায় টাকার কাছে সবাই ম্যানেজ। শরীয়তপুর জেলা প্রশাসকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন দেওয়ার পরও গরিবের চর বাজারে সরকারি জায়গাসহ খাল দখল হয়ে যাচ্ছে। খালে ব্যক্তিগত রাস্তা নির্মাণসহ বাজারের সরকারি জায়গায় ভবন নির্মাণ কাজ এখনো চলছে। তারা প্রতিমাসে সরকারি জায়গায় নির্মিত ৩০/৪০ হাজার টাকা দোকান ভাড়া নেয়।
অবৈধ ভাবে এই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এলাকার বিত্তশালী বাসিন্দা ইটালি প্রবাসী রেজওয়ান আহমেদ রাসেল ঢালীর (৪৫) বিরুদ্ধে। যদিও তার দাবি, তারা নিজেদের পৈতৃক সম্পত্তির উপর মার্কেট নির্মাণ করছেন।
স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন ঢালী (৬৫) বলেন, গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের গরিবেরচর উত্তর কোদালপুর মৌজায় ৩টি সাব কবলা দলিল ও ১টি না-দাবী নামা দলিল মূলে সরকারি প্রতিষ্ঠানের ০.৩২ শতক জমি রেজওয়ান আহমেদ রাসেল ঢালী অবৈধভাবে দখলের পায়তারা করতেছে।
তিনি আরও বলেন, আমি গোসাইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেনের কাছে ১০ অক্টোবর ২০১৯ সালে একটি লিখিত অভিযোগ করি। তাতে কাজ না হওয়ায় বিষয়টি নিয়ে আমি ১২ নভেম্বর ২০২০ সালে জেলা প্রশাসক মো.পারভেজ হাসানের কাছে একটি লিখিত অভিযোগ করি। জেলা প্রশাসক আমাকে সরকারি জায়গা দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি জানিয়েছেন, জেলা প্রশাসক পারভেজ হাসান গোসাইরহাট ইউএনও আলমগীর হোসেনকে সরকারি জমি দখলের বিষয়টি দেখতে বলেন। ইউএনও আলমগীর হোসেন দেখতে-দেখতে বর্তমানে ৬ তলা ফাউন্ডেশনের ২ তলা মার্কেট নির্মাণ হয়ে গেছে।
মহিউদ্দিন ঢালী বলেছেন, আমার বাবা এই জায়গা সরকারকে দান করে গেছে। ১৯৮৪ সাল থেকে এই দখলদাররা সরকারি সম্পত্তি দখল করে সেখান থেকে লক্ষ-লক্ষ টাকার মেহগনি, চাম্বুল গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। সরকারি জায়গা সরকার জনগণের কল্যাণে এখানে কিছু করুক এটাই আমার দাবী।
সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিয়ে গোসাইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন বলেন, গরিবেরচর বাজারের বাদী মহিউদ্দিন ঢালী ও বিবাদী রেজাউল করিম ঢালীদের পৈত্রিক সম্পত্তি ছিল। তারা সেটা দান করে দিয়েছেন। ঐখানে আগে ইউনিয়ন ভূমি অফিসও ছিল। আমরা সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মেপে লাল পতাকা টানিয়ে দিয়েছি। সরকারি জায়গায় যদি তারা মার্কেট নির্মাণ করে তাহলে আমরা অবৈধ উচ্ছেদ করব।
একই দিন বেলা ১২টায় জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, সমাজের সহনশীলতা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। উপজেলা পর্যায়ে সরকারি সম্পত্তি প্রথমে দেখার দায়িত্ব থাকে এসিল্যান্ডের, তারপর ইউএনওর।
তার মতে, সরকারি সম্পত্তি উদ্ধারে তারা ব্যর্থ হলে ইউএনও, এসিল্যান্ডের চাকুরি থাকবে না। বিষয়টি যেহেতু অনেক দিন হয়ে গেছে। গোসাইরহাটের ইউএনও যেহেতু পারে নাই। আমাকে জানিয়েছেন। আমি এডিসি রেভিনিউকে দায়িত্ব দিলাম। সে তদন্ত করে আমাকে যে তথ্য দিবে আমি সেই অনুযায়ী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ঠিক করে দেব। তিনি বলেছেন, আগামী এক মাসের ভেতর ব্যবস্থা নেওয়া হবে। আর আসতে হবে না।
- নির্বাচনের ৩ দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলেন
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবে
- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হচ্ছে না: আশিক চৌধুরী
- ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ
- ‘ভুলবশত’ গ্রাহকদের ৪০ বিলিয়ন ডলার দিল কোরিয়ান ক্রিপ্টো ফার্ম
- আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া প্রায় ২৪ হাজার প্রত্যাহারের সুপারিশ
- নির্বাচনী ছুটি ও শিল্পাঞ্চলের কর্মদিবস নিয়ে নতুন সিদ্ধান্ত
- আজগরা ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে
- গোবিপ্রবির অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা সচিব
- নির্বাচনের আগে মার্কিন চুক্তি: যা বললেন বাণিজ্য উপদেষ্টা
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজ সাংবাদিক নওশাদ কবীরের ২৩তম মৃত্যুবার্ষিকী
- আজগরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের গণসংযোগ
- ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত
- এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি হচ্ছে না
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- মৌলভীবাজারে ৬টি এয়ারগান উদ্ধার
- নির্ধারিত সময়েই ভোট: অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ইসির
- বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি
- রাষ্ট্রটাতে জং ধরে গিয়েছে, সংস্কার করে এটা ঠিক করা প্রয়োজন
- তারেক রহমানের পক্ষে নুনগোলায় উঠান বৈঠক
- বগুড়া-৪ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীককে বিজয়ী করার আহ্বান শিবির সভা
- ঢাকার ১৩ আসনে ৯৬ ঘন্টা সময় সভা-সমাবেশ নিষিদ্ধ
- মার্কিন হুমকিতে ভীত নয় তেহরান, পারমাণবিক ইস্যুতে অনড় আরাঘচি
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
