গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬
গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোরে ডজনের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডিপফেক অ্যাপ ছড়িয়ে পড়ছে। এসব অ্যাপের মাধ্যমে ছবিতে থাকা ব্যক্তির পোশাক ডিজিটালি সরিয়ে নগ্ন বা প্রায় নগ্ন ছবি তৈরি করা সম্ভব। প্রযুক্তির এমন অপব্যবহার ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অনুসন্ধানটি পরিচালনা করেছে টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট (টিটিপি)। এটি অলাভজনক নজরদারি সংস্থা ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটির একটি গবেষণা উদ্যোগ। প্রতিবেদনে বলা হয়েছে, গুগল প্লে স্টোরে এ ধরনের ৫৫টি এবং অ্যাপল অ্যাপ স্টোরে ৪৭টি অ্যাপ শনাক্ত করা হয়েছে।
টিটিপির তথ্য অনুযায়ী, এসব অ্যাপ মূলত সম্মতি ছাড়া ব্যক্তির ছবি ব্যবহার করে যৌনভাবে বিকৃত ডিপফেক কনটেন্ট তৈরি করার সুযোগ দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন হয়রানি ও অপব্যবহারের নতুন মাধ্যম হিসেবে এই প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে। অ্যাপ বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাপম্যাজিকের তথ্য উদ্ধৃত করে টিটিপি জানিয়েছে, এসব অ্যাপ বিশ্বজুড়ে মোট ৭০ কোটি ৫০ লাখের বেশি বার ডাউনলোড হয়েছে এবং আয় করেছে প্রায় ১১ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপ স্টোরের মাধ্যমে এই আয়ের একটি অংশ কমিশন হিসেবে গুগল ও অ্যাপল পেয়ে থাকে। ফলে প্রতিষ্ঠান দুটি পরোক্ষভাবে এসব অ্যাপের কার্যক্রম থেকেও লাভবান হচ্ছে বলে অভিযোগ তুলেছে টিটিপি। প্রতিবেদন প্রকাশের পর দুই প্রযুক্তি প্রতিষ্ঠানই প্রতিক্রিয়া জানিয়েছে। সিএনবিসিকে অ্যাপল জানিয়েছে, প্রতিবেদনে চিহ্নিত ২৮টি অ্যাপ তারা সরিয়ে দিয়েছে। অন্যদিকে গুগল জানিয়েছে, তারা কয়েকটি অ্যাপ সাময়িকভাবে স্থগিত করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে টিটিপির মতে, এসব পদক্ষেপ যথেষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্মতি ছাড়া মানুষের ছবি নগ্ন করে তোলার মতো ডিপফেক অ্যাপের বিস্তার ঠেকাতে গুগল ও অ্যাপল এখনো কার্যকরভাবে সফল হয়নি। টিটিপি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, দুই প্রতিষ্ঠান ব্যবহারকারীর নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এমন অ্যাপ তাদের প্ল্যাটফর্মে জায়গা পাচ্ছে, যা সাধারণ একজন নারীর ছবিকেও যৌন নির্যাতনের উপকরণে পরিণত করতে পারে।
এদিকে ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআইয়ের চ্যাটবট গ্রোক নিয়েও বিতর্ক চলছে। কয়েকটি দেশে এটি যৌনভাবে বিকৃত ও সম্মতি ছাড়া তৈরি ছবি তৈরির অভিযোগে তদন্তের মুখে রয়েছে। ম্যাশেবলের এক অনুসন্ধানে বলা হয়েছে, গ্রোকে ডিপফেক প্রতিরোধে মৌলিক নিরাপত্তাব্যবস্থা কার্যকরভাবে অনুপস্থিত। গবেষকদের দাবি, গত বছরের ২৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ৮ জানুয়ারির মধ্যে মাত্র ১১ দিনে গ্রোক ৩০ লাখের বেশি যৌনভাবে বিকৃত ছবি তৈরি করেছে। এর মধ্যে ২০ হাজারের বেশি ছবিতে শিশুদের মতো দেখতে চরিত্রও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর গুগল ও অ্যাপলের ওপর চাপ বাড়ছে। টিটিপি দাবি করেছে, অ্যাপ স্টোরগুলোতে এ ধরনের কনটেন্ট তৈরির অ্যাপের বিস্তার ঠেকাতে আরও কঠোর নীতি ও তদারকি প্রয়োজন।
- বন্দর সচল রাখতে হার্ডলাইনে সরকার
- রাস্তায় রাত কাটানো সেই ছেলেটি এখন ১১০ কোটি টাকার মালিক
- গুগল-অ্যাপলের অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ছে ডিপফেক অ্যাপ, বাড়ছে উদ্বেগ
- বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা-ব্রাজিল-ফ্রান্স-স্পেনের বেস ক্যাম্প
- ইরানকে নতুন ৫ কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
