পাঁচ মাসে ৯ তারকার বিদায়
প্রকাশিত: ১১ মে ২০১৯
গত পাঁচ মাসে দেশের দেশের সংগীত, নাটক ও চলচ্চিত্র জগতের নয়জন তারকা না ফেরার চলে গেছেন।
গায়ক সুবীর নন্দী : গত ৭ মে মারা যান আধুনিক বাংলা গানের অন্যতম পুরোধা সুবীর নন্দী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। এ জন্য নিয়মিত ডায়ালাইসিস করাচ্ছিলেন। গত ১৪ এপ্রিল সিলেট থেকে ট্রেনে ঢাকায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে শিল্পীর হার্ট অ্যাটাক হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ১৬দিন সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর ৩০ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনি ও রোববার দুই দফায় তার হার্ট অ্যাটাক হয়। তার একদিন পর ৭ মে ভোরে না ফেরার পারি জমান সুবীর নন্দী। সংগীতে বিশেষ অবদান রাখায় একুশে পদক ও দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিংবদন্তি এই গায়ক।
কৌতুক অভিনেতা আনিস : ১৯৬০ সালে অভিনয়ে আসা কমেডি তারকা আনিস মারা যান ২৮ এপ্রিল। বার্ধক্যজনিত কারণে রাজধানীর টিকাটুলির বাসায় ৭৮বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যারিয়ারে আড়াইশর মতো ছবিতে তিনি কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতির সঙ্গে অভিনয় করেছেন। কিছু ছবিতে আবার আনিসকে খল চরিত্রেও দেখা গেছে।
গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই চলতি বছরের ২২ জানুয়ারি আফতাবনগরে নিজ বাসায় মারা যান কিংবদন্তি সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতায় ভুগছিলেন এই মুক্তিযোদ্ধা শিল্পী। তিনি একুশে পদক ও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
পরিচালক নির্মাতা সাইফুল আজম কাশেম : গত ১১ মার্চ পৃথিবী ছেড়ে যান এই গুণি শিল্পী। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ১মার্চ সাইফুল আজমকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার অস্ত্রোপচারও হয়। এর ১০দিন পর অ্যাপোলোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্যারিয়ারে ‘হালচাল’, ‘স্বামীর আদেশ’, ‘ভরসা’, ‘ত্যাজ্যপুত্র’সহ বেশ কিছু ভালো মানের ছবি তিনি নির্মাণ করেছেন।
কণ্ঠশিল্পী শাহনাজ রহমতুল্লাহ : গত ২৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারিধারার বাসায় মৃত্যুবরণ করেন খ্যাতিমান গায়িকা শাহনাজ রহমতুল্লাহ। ক্যারিয়ারে বহু জনপ্রিয় দেশাত্মবোধক ও সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। বিবিসির করা একটি জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে তার গাওয়া চারটি গান স্থান পায়। তার ঝুলিতে আছে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শিল্পকলা একডেমি পুরস্কার, বাচসাস পুরস্কারসহ আরো অনেক সম্মাননা।
গীতিকার আহমেদ কায়সার : গত ১ এপ্রিল মৃত্যুবরণ করেন গীতিকার আহমেদ কায়সার। এদিন পটুয়াখালীর চরখালী গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। আহমেদ কায়সার দীর্ঘ দিন হার্টের সমস্যায় ভুগছিলেন।
রম্য অভিনেতা টেলি সামাদ : গত ৬এপ্রিল মৃত্যুবরণ করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ তাদের একজন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনেতার খাদ্যনালীতে সমস্যার পাশাপাশি বুকে ইনফেকশন ছিল। এ জন্য ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তার বাইপাস সার্জারি করা হয়েছিল।
নির্মাতা হাছিবুল ইসলাম মিজান : ১৮ এপ্রিল সন্ধ্যায় মারা যান খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হছিবুল ইসলাম মিজান। ওইদিন সন্ধ্যায় তিনি অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে ছিলেন। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাছিবুল ইসলাম মিজানের মৃত্যু হয়েছে। তার কোনো শারীরিক সমস্যা ছিল না বলে তার মেয়ে শর্মিলা ইসলাম সুমি জানিয়েছিলেন।
অভিনেতা সালেহ আহমেদ : নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সালেহ আহমেদ মারা যান ২৪ এপ্রিল। ওইদিন বেলা আড়াইটায় তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩বছর। ২০১১ সালে স্ট্রোক করার পর থেকেই তার শরীর ভালো যাচ্ছিল না। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অভিনয়ে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক পান সালেহ আহমেদ।
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
