তফসিল ঘোষণার প্রস্তুতি দ্রুত শেষের উদ্যোগ নিয়েছে ইসি
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তে প্রস্তুতিমূলক কার্যক্রম দ্রুত শেষ করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পার্টিসহ নিবন্ধিত সব দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
সময় স্বল্পতার কারণে এবার পৃথক নয়, বরং সমমনা দলগুলোকে একসঙ্গে সংলাপে ডাকা হবে বলে জানিয়েছে ইসি। কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার আগে এই সংলাপ সফলভাবে সম্পন্ন করাকেই বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তফসিল ঘোষণার আগে দেশের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন ও করণীয় নির্ধারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়েই এগোচ্ছে কমিশন। নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি বা তার আগেই।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “নির্বাচনের প্রস্তুতি পূর্ণোদ্যমে চলছে। ডিসেম্বরেই তফসিল ঘোষণা হবে। সবকিছু কর্মপরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সংলাপ শুরু হবে নভেম্বরের মাঝামাঝি, যা নির্বাচনি প্রস্তুতির শেষপর্ব।”
ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগে আচরণবিধি ও পরিচালনা বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন বিধিমালায় নির্বাচনি প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহারের অনুমতি থাকবে। এছাড়া প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে, পোস্টাল ব্যালটে ভোটদান সহজ করতে আগামী ১৬ নভেম্বর চালু হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। এর মাধ্যমে প্রবাসী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভোট দিতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, ভোটার এলাকা স্থানান্তরের শেষ তারিখ ১০ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে।
গণভোট আয়োজন নিয়ে এখনো সরকারের নির্দেশনা না পেলেও ইসি প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করছে। কমিশনের মতে, ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
