জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা হয়নি, এখন সিদ্ধান্ত সরকারের হাতে
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দলগুলো। বিএনপি বলছে, আলোচনার উদ্যোগ নিতে হবে সরকারকেই; অন্যদিকে জামায়াত মনে করছে, বিএনপি আলোচনায় সাড়া দিচ্ছে না। ফলে সংকট সমাধানের বল এখন সরকারের কোর্টে।
সরকারি সূত্র জানায়, সময়সীমা শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৈঠকে বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “রাজনীতিতে একদিনেও অনেক কিছু পরিবর্তন হতে পারে। দলগুলো যদি আরও কিছু সময় চায়, সরকার তা বিবেচনা করবে। তবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সরকার চায় না।”
২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও, পরবর্তী পর্যায়ে বাস্তবায়ন নিয়ে মতভেদ দেখা দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর থেকেই বিরোধ বাড়ে। বিএনপি অভিযোগ করছে— কমিশনের সুপারিশ দলগুলোর ঐকমত্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অপরদিকে জামায়াত বলছে, সরকারকেই আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ঐকমত্যের বাইরে গিয়ে নতুন ইস্যু তোলা মানে ঐক্যের প্রতি অসম্মান। জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হতে হবে।” জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছি, কিন্তু তারা আগ্রহ দেখায়নি। এখন সরকারেরই এগিয়ে আসতে হবে।”
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও কয়েকটি দল বিএনপি-জামায়াতের মধ্যে সমঝোতা আনার চেষ্টা করলেও তাতে ফল আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার এখন দুটি পথ নিতে পারে— এক, আবারও দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করা; দুই, আলোচনা ছাড়াই সিদ্ধান্ত ঘোষণা করা।
সরকারি সূত্রের দাবি, জুলাই সনদ বাস্তবায়নে ভারসাম্যপূর্ণ প্রস্তাব তৈরি করে রেখেছে সরকার। এতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ২৭০ দিনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষক মনজুর আহমেদ বলেন, “দলগুলো যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ হারাবে দেশ।” আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. একেএম শাহনওয়াজ মনে করেন, “এখন জোড়াতালি দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা সরকারের জন্য আত্মঘাতী হবে।”
সবশেষ তথ্য অনুযায়ী, বিএনপি ও জামায়াত উভয়েই গণভোটের পক্ষে, তবে সময়সূচি নিয়ে তাদের অবস্থান ভিন্ন। বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়, আর জামায়াত চায় আগে গণভোট হোক। এই অবস্থায় সমঝোতা না হলে ১১ নভেম্বর ঢাকায় বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন আটদলীয় জোট।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
