জুলাই সনদ বাস্তবায়ন আদেশে দুটি বিকল্প সুপারিশ দিল ঐকমত্য কমিশন
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দুটি বিকল্প খসড়া প্রস্তাব করেছে **জাতীয় ঐকমত্য কমিশন**। এতে বলা হয়েছে, **‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’** নামে একটি আদেশ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার। খসড়াগুলোর একটিতে সংস্কার বাধ্যতামূলক, অন্যটিতে নির্দেশনামূলক রাখা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) যমুনায় **প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের** হাতে সুপারিশপত্র ও দুই খসড়া তুলে দেন কমিশনের সদস্যরা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি **অধ্যাপক আলী রীয়াজ** এসব তথ্য জানান।
প্রথম খসড়ায় বলা হয়েছে, আগামী সংসদের **সংবিধান সংস্কার পরিষদ** ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করলে অন্তর্বর্তী সরকারের তৈরি করে যাওয়া **সংবিধান সংশোধনের খসড়া বিল স্বয়ংক্রিয়ভাবে পাস হয়েছে বলে গণ্য হবে**। দ্বিতীয় খসড়ায় বলা হয়েছে, পরিষদ ২৭০ দিনের মধ্যেই জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করবে।
উভয় প্রস্তাবেই বলা হয়েছে, আদেশ জারি থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো সময় গণভোট অনুষ্ঠিত হতে পারে। গণভোটে একটি প্রশ্ন থাকবে—জনগণ ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে মতামত জানাবেন। আদেশই হবে জুলাই সনদের **আইনি ভিত্তি**।
খসড়ায় আরও বলা হয়েছে, গণভোটে আদেশ অনুমোদিত হলে সংসদ সরকার গঠন, আইন ও বাজেট প্রণয়ন করবে এবং সেই সংসদের সদস্যদের নিয়েই গঠিত হবে **কন্সটিটুয়েন্ট ক্ষমতাসম্পন্ন সংবিধান সংস্কার পরিষদ**, যারা জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার সম্পন্ন করবে।
তবে কমিশনের এই প্রস্তাব নিয়ে **বিএনপি, জামায়াত ও এনসিপি’র** মধ্যে মতভেদ দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য **সালাহউদ্দিন আহমেদ** বলেছেন, “ঐকমত্য কমিশন জাতীয় ঐক্য নয়, বরং অনৈক্যের পথে এগোচ্ছে।” অন্যদিকে জামায়াত জানিয়েছে, গণভোট **নির্বাচনের আগেই অনুষ্ঠিত হওয়া উচিত**। এনসিপি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে দলটির নেতারা গণভোটের প্রস্তাবকে **ইতিবাচক** বলে মন্তব্য করেছেন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মতবিরোধ রয়েছে **প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন** নিয়ে। বিএনপি এর বিরোধিতা করে **‘নোট অব ডিসেন্ট’** দিয়েছে, তবে জামায়াত ও এনসিপি উচ্চকক্ষে পিআর পদ্ধতির পক্ষে। কমিশন প্রস্তাব দিয়েছে, সংবিধান সংস্কার সম্পন্নের **৪৫ দিনের মধ্যে নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে।**
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ অনুযায়ীই কাজ করবে। আগামী সংসদ ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। কন্সটিটুয়েন্ট পাওয়ার মানে এই নয় যে, যা খুশি তাই করা যাবে।”
তিনি আরও জানান, গণভোটে যদি আদেশ পাস না হয়, তার অর্থ জনগণ সেটি **প্রত্যাখ্যান করেছে**। কমিশন আশা করছে, **৩১ অক্টোবরের মধ্যেই সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে।**
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য **বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া, সফর রাজ হোসেন**, প্রধান উপদেষ্টার প্রেস সচিব **শফিকুল আলম** এবং বিশেষ সহকারী **মনির হায়দার**।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
