সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৪ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬  

 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

 

এনসিপি জানিয়েছে, আজ সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দলটি জুলাই বিপ্লবের চেতনা ও রাষ্ট্র সংস্কারের রূপরেখায় নিজেদের অবস্থান সুসংহত করল। ক্ষুদে বার্তায় বলা হয়:

"আজ সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।"

 

জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল গত বছরের ১৭ অক্টোবর। সেদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের ২৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এই ঐতিহাসিক সনদে স্বাক্ষর করেছিলেন। আজ এনসিপি সেই তালিকায় নতুন অংশীদার হিসেবে যুক্ত হচ্ছে।

এই বিভাগের আরো খবর