প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীসহ সারা দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট দুইজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯৭৪ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৯ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৭০ জন।
এদিকে এই সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।
মন্তব্য করুন