তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৮:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, সহযোগিতা জোরদারের প্রত্যাশা

সংগ্রহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনস। সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে দুটি ঐতিহাসিক ছবি ও হোয়াইট হাউসের একটি রেপ্লিকা উপহার দেন। ছবিগুলোর একটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্যটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত বলেন,
“প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে আমাদের অভিন্ন লক্ষ্যগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।”

মন্তব্য করুন