প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ
সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রোববার বিকেল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুলতবির ঘোষণা দেন এবং এ সময় তিনি নিজে অধিবেশনে সভাপতিত্ব করেন।
স্পিকার বলেন, “আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।”
এর আগে গত ১২ মার্চ জাতীয় সংসদের উদ্বোধনী দিনে সাউন্ড সিস্টেমে বিপত্তি দেখা দিয়েছিল। ফলে দীর্ঘ সময় অধিবেশন বন্ধ রাখতে হয়। পরে বিকল্প সাউন্ড সিস্টেম ব্যবহার করে অধিবেশন চালু হলেও সমস্যাটি এখনো রয়ে গেছে।
সংসদে সাউন্ড সিস্টেমের এই সমস্যার পেছনে নাশকতার সম্ভাবনা আছে কি না তা খতিয়ে দেখার জন্য সার্জেন্ট-অ্যাট-আর্মসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্তব্য করুন