প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
সরকারকে অবৈধ আখ্যায়িত করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার (৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়েছিল গণভোটের রায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশ বাতিল এবং অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে।
আসিফ বলেন,
“জিয়াউর রহমানের সময় কিংস পার্টি গঠনের লক্ষ্যেই গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট সে জন্য হয়নি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
“গণভোটের রায়কে না মানলে, সেদিন থেকেই এই সরকারকে অবৈধ সরকার বলবো এবং রাজপথে নামতে সময় নেবো না।”
এ সময় বিএনপির প্রশাসক নিয়োগকে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনা হয়।
মন্তব্য করুন