প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ইরান দাবি করেছে, মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে।
এর আগে সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।”
ট্রাম্পের এই ঘোষণার পরই ইরান সরকার ও দেশটির গণমাধ্যম ওই অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে।
ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তরের খাতামুল আম্বিয়া মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।”
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে।
ইরানের সামরিক বাহিনী আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র এই অভিযানকে সফল দেখানোর মাধ্যমে তাদের পরাজয় ঢাকতে চাইছে।
মন্তব্য করুন