প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি এবার যুক্তরাষ্ট্রের বাজারে চীনকে টপকে গিয়েছে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবে দীর্ঘদিনের শীর্ষস্থান থেকে পিছিয়ে গেছে চীন।
শনিবার যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম দুই মাসে (জানুয়ারি-ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে ভিয়েতনাম। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর চীন পিছিয়ে তৃতীয় স্থানে।
অটেক্সার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১.৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি ৮.৫৩ শতাংশ কমেছে।
অন্যদিকে ভিয়েতনাম এই সময়ে ২.৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে। তাদের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ২.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীন সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। বছরের প্রথম দুই মাসে তাদের রপ্তানি ৫৭.৬৫ শতাংশ কমে মাত্র ১.১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সার্বিকভাবে বিশ্ববাজার থেকেও যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে। আলোচ্য দুই মাসে দেশটি মোট ১১.৫৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৪৭ শতাংশ কম।
মন্তব্য করুন