প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
‘প্রিন্স’ সিনেমার জমকালো প্রিমিয়ারে ‘টাচ’ ইস্যুতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঢালিউড মেগাস্টার শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মুহূর্তের ছবি ও ভিডিওতে শাকিবের কিছু আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী জ্যোর্তিময়ী কুণ্ডু।
সংবাদমাধ্যমে জ্যোর্তিময়ী বলেন,
“সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি যেভাবে ছড়িয়েছে তা নিয়ে আমি সত্যি হতাশ। প্রিমিয়ারে সেদিন অনেক মানুষের ভিড় ছিল। আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। এমন মুহূর্তে আমাদের তিনজনকে একটি ছবির জন্য পোজ দিতে বলা হয়। ভিড় থেকে বাঁচাতে তিনি আমাদের গার্ড করেছিলেন। সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত হয়েছে তা সত্যি হতাশাজনক।”
তিনি আরও প্রশ্ন তোলেন,
“আচ্ছা কেউই কি এমন বোকা হয় এত ভিড়ের মধ্যে কেউ কাউকে ব্যাড টাচ করবে যেখানে ৩০০টা ক্যামেরা আছে? ইনটেনশনালি যদি এটা করার হয় কেউ এত ক্যামেরার সামনে এমনটা করবে?”
শেষে জ্যোর্তিময়ী বলেন,
“আমরা একসঙ্গে কাজ করি। সিনেমার প্রয়োজনে এমন টাচ করা খুবই স্বাভাবিক। এ স্বাভাবিক বিষয়কে যারা খারাপভাবে প্রেজেন্ট করছে তাদের আসলে কী বলবো! আসলে যারা স্বাভাবিক ও সুস্থ মানুষ তারা বুঝবেন ওই পরিস্থিতিতে আসলে সেটা কী টাচ ছিল? শুধুমাত্র আমাদের প্রটেক্ট করার জন্যই শাকিব আমাদের টাচ করেছিল, সেখানে কোনো ব্যাড টাচ ছিল না। ইস্যুটাকে অতি মশলাদার করা হয়েছে আমি বলবো।”
এর আগে ‘প্রিন্স’ প্রিমিয়ারের ভিডিও ভাইরাল হওয়ার পর দেখা যায়, শাকিব কখনও দুই নায়িকার কোমরে হাত রাখছেন, আবার কখনও কাঁধে হাত রাখছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পরিণত হয়।
মন্তব্য করুন