তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৮:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা

‎রাজধানীর সরকারি তিতুমীর কলেজে উৎসব মুখর পরিবেশ ও যথাযথ সাড়ম্বরে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা আয়োজিত হতে যাচ্ছে। 

 

 

আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮ টা থেকে সারাদিনব্যাপী কলেজ ক্যাম্পাসে বৈশাখী শোভাযাত্রা ও বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে কলেজ প্রশাসন। 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮:০০ টা  বৈশাখী শোভাযাত্রার শুভারম্ভ, সকাল ৮ : ১৫ টা বৈশাখী মেলার শুভ উদ্বোধন, সকাল ৮:২০ টা বৈশাখী মেলার স্টল পরিদর্শন, সকাল ৮: ৩০ টা মুক্তমঞ্চে নববর্ষের অনুষ্ঠানমালা। 

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈশাখী  মেলা ১৪৩৩ বিভাগভিত্তিক স্টল বরাদ্দের তালিকা দেওয়া হয়েছে। 

‎উল্লেখ্য, উক্ত শোভাযাত্রায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মন্তব্য করুন