প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ
হলিউড তারকা জেনিফার লোপেজ বলেছেন, জীবনে চারবার বিয়ে ও সাতবার প্রেমে জড়ালেও সত্যিকারের ভালোবাসার স্বাদ তিনি এখনো পাননি।
সম্প্রতি এক আন্তর্জাতিক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এই জনপ্রিয় গায়িকা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী বলেন, অতীতের সম্পর্কগুলোতে তিনি মনে করতেন সঠিক মানুষ পেয়েছেন। কিন্তু পরে বুঝতে পারেন, অনেকেই আংটি বা সম্পদের মতো বস্তুগত বিষয়ে বেশি আগ্রহী ছিলেন, ভালোবাসার গভীরতায় নয়।
জেনিফার লোপেজ জানান, তখন তিনি নিজেকেই যথেষ্ট ভালোবাসতে পারতেন না। সে কারণে অন্যের কাছ থেকে সঠিক ভালোবাসা প্রত্যাশা করা সম্ভব হয়নি। নিজের ব্যক্তিগত উন্নয়ন ও আত্মসম্মানবোধ বুঝতে পারার পরই তিনি সম্পর্কগুলোকে নতুন করে মূল্যায়ন করতে শিখেছেন।
তাঁর উল্লেখযোগ্য সম্পর্কগুলোর মধ্যে অভিনেতা ও নির্মাতা বেন অ্যাফ্লেক এবং গায়ক মার্ক অ্যান্টনির নাম সবচেয়ে আলোচিত। যদিও এসব সম্পর্ক ব্যাপকভাবে আলোচিত ছিল, তবু শেষ পর্যন্ত কোনোটিই টেকেনি।
বর্তমানে জেনিফার লোপেজ ব্যক্তিগত জীবনকে আরও গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর আগের মতো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কথা বলতে চান না। নিজের মতো করে সত্যিকারের ভালোবাসা খুঁজে যেতে চান তিনি।
জেনিফার লোপেজ বলেন, একাধিক সম্পর্ক ও বিয়ে তিনি নেতিবাচকভাবে দেখেন না। বরং এসব অভিজ্ঞতা তাঁকে নিজেকে ভালোবাসতে, নিজের যত্ন নিতে এবং মানসিকভাবে শক্ত হতে সাহায্য করেছে।
হলিউডে লাতিনো আমেরিকানদের জন্য নতুন দ্বার উন্মোচন এবং বিশ্বব্যাপী লাতিন পপসংগীত জনপ্রিয় করার ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক হিসেবে পরিচিত জেনিফার লোপেজ এখন নিজের জীবনকে আরও স্বাধীন ও সুখী করে গড়ে তুলতে চান।
মন্তব্য করুন