বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
রাষ্ট্রদূত জাহাঙ্গীরের পিএইচডি অর্জন

রাষ্ট্রদূত জাহাঙ্গীরের পিএইচডি অর্জন

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তাসখন্দের ইউ‌নিভা‌র্সি‌টি অব ওয়ার্ল্ড ই‌কো‌নো‌মি অ্যান্ড ডি‌প্লো‌মে‌সির বাণিজ্য অনুষদ হতে এক্সটারনাল রিসার্চার হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

০৫:৩৫ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

আরও ১০৮ জনের করোনা শনাক্ত

আরও ১০৮ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ২৪০ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৪৫৫ জন অপরিবর্তিত রয়েছে।

০৫:২৯ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

০৩:২৬ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

ড. খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

ড. খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। 

০৩:২০ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

নাদিম হত্যা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

নাদিম হত্যা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: কাদের

সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।  

০৩:১৭ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বিমানে যাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

শুক্রবার (১৬ জুন) বাংলাদেশ সময় মধ্য রাত। মাঝ আকাশে ঢাকার পথে ছুটে চলছে যাত্রী বোঝাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। রাতের খাবার খেয়ে বিমানের সিটে বসে অলস সময় কাটাচ্ছেন অনেকে, আবার কেউ কেউ তাদের সিটের মনিটরগুলোতে নাটক-সিনেমা দেখছেন।

০২:৩৫ পিএম, ১৭ জুন ২০২৩ শনিবার

চোরাইপথে গবাদিপশু প্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

চোরাইপথে গবাদিপশু প্রবেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা

দেশে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ও বিট খাটাল বন্ধ রয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান জননিরাপত্তা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সই নকল করে ভুয়া কাগজপত্র ইস্যু করে অবৈধ বিট খাটাল স্থাপন করে স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই চোরাইপথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ নিয়ে সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

০৩:২১ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন যখন যেখান থেকে ছাড়বে

ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন যখন যেখান থেকে ছাড়বে

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৯ জুনকে ঈদের দিন ধরে এসব ট্রেন পরিচালনা করা হবে। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে ট্রাফিক ট্রান্সপোর্টেশন বিভাগ থেকে কোন স্পেশাল ট্রেন কখন কোথা থেকে যাত্রা করবে এবং কোথায় কোথায় যাত্রাবিরতি করবে সেই শিডিউল প্রকাশ করেছে।

০২:১৯ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

আগামী আগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

আগামী আগস্টে ব্রিকসের সদস্য হচ্ছে বাংলাদেশ

বুধবার (১৪ জুন) জেনেভার প্যালেইস ডি ন্যাশন্সে সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ বিষয়ে ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
আব্দুল মোমেন বলেন, তারা (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) যে ব্রিকস ব্যাংকটা করেছে, সম্প্রতি আমাদের গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকস এ আমাদের সদস্য করবে। আগস্ট মাসে ওদের সম্মেলন হবে। প্রধানমন্ত্রী ইনশাল্লাহ সেখানে যাবেন।

০২:১৫ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ, ইউনিটে খরচ ২১ টাকার বেশি

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ, ইউনিটে খরচ ২১ টাকার বেশি

বৃহস্পতিবার (১৫ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

০২:০০ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স রহিম আগা খানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স রহিম আগা খানের বৈঠক

বুধবার (১৪ জুন) জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের শিক্ষা ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করেন।
প্রিন্স রহিম বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে  আগা খান এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান।

০১:৫৩ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।  

০১:৪৯ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

ঈদ হবে আষাঢ়ে, আবহাওয়া দেখে নদীপথে বের হওয়ার অনুরোধ নৌ-পুলিশের

ঈদ হবে আষাঢ়ে, আবহাওয়া দেখে নদীপথে বের হওয়ার অনুরোধ নৌ-পুলিশের

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ-পুলিশ কনফারেন্স রুম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথের আইনশৃঙ্খলা ও নৌ-ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

০১:৪৬ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

সামনে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো হবে: প্রতিমন্ত্রী

সামনে বিদ্যুৎ পরিস্থিতি আরও ভালো হবে: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, পরিবেশবাদীরা অনেক কিছুই বলে। কয়লার মাধ্যমে উৎপাদন তো বন্ধই আছে। এখন উনারা কী বলবেন? পরিবেশবাদীদের উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। কয়লা থেকে উৎপাদন বন্ধ রেখে দেখছি কী হয়। তারা বলতেন কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করলে সুন্দরবনসহ অনেক কিছু ধ্বংস হয়ে যাবে।

০১:৩৪ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার

তেলের দাম কেজিতে ১০ টাকা কমলো

তেলের দাম কেজিতে ১০ টাকা কমলো

প্যাকেটজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৮৯ টাকা, খোলা তেল ৯ টাকা কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা করা হয়েছে। 

১২:২৬ পিএম, ১১ জুন ২০২৩ রোববার

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

২০০৭ সালে ১/১১-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতা গ্রহণ করা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতিকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করা হয়।

১২:২৪ পিএম, ১১ জুন ২০২৩ রোববার

মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সমন্বয় প্রয়োজন - সিআইডি প্রধান

মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সমন্বয় প্রয়োজন - সিআইডি প্রধান

আজ সকালে সিআইডি সদর দপ্তরে  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি, মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক এর হেড অব বিএফআইইউ (ডেপুটি গভর্ণর) মোঃ মাসুদ বিশ্বাস, এবং, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ। সেমিনারে সিআইডির ডিআইজি (এইচআরএম) মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি, এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ খান সরফরাজ আলী। সেমিনারে ফাইন্যান্সিয়াল ক্রাইম বিশেষ করে মানি লন্ডারিং এর গতি-প্রকৃতি ও প্রতিরোধের কৌশল বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে সিআইডি প্রধান বিএফআইইউ এর প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

০৭:৪১ পিএম, ১০ জুন ২০২৩ শনিবার

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

এইচএসসি পরীক্ষা শুরু ১৭ আগস্ট, রুটিন প্রকাশ

বৃহস্পতিবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

০৩:১৬ পিএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার

গরমে অসুস্থতা দেখিয়ে বাংলাটিভির এমডিসহ পরিচালকদের সময়ের আবেদন

গরমে অসুস্থতা দেখিয়ে বাংলাটিভির এমডিসহ পরিচালকদের সময়ের আবেদন

বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক গরমে অসুস্থতার জন্য দুদকের কাছে অভিযোগের বিষয়ে বক্তব্য না দিয়ে সময়ের আবেদন করেছেন তার পাশাপাশি ওই টিভির পরিচালক রিফাতুজ্জামান, শান্তনু ও মনিরুল ইসলাম‌ও এক‌ই কায়দা অনুসরণ করেছেন। তাদের একজনের স্ত্রী, একজনের মা এবং একজনের  বাবা অসুস্থ তাই দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করেছেন।
একযোগে বাংলা টিভির চারজনের অভিনব কায়দায় সময়ের আবেদন দেখে বিস্মিত দুদক‌ও। সংস্থার একজন পদস্থ কর্মকর্তা এইদিন এইসময়কে বলেন, মানুষের অযুহাত থাকতে পারে। সেজন্য চারজন‌ই কারো না কারো অসুস্থতার অযুহাত দেখিয়ে হাজির না হ‌ওয়াটা রহস্যময়। তিনি বলেন, অনুসন্ধানকারী কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীল। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বেশ কয়েকদিন।

০৮:১৭ পিএম, ৭ জুন ২০২৩ বুধবার

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর-এর গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি।

১১:২৩ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি, তার পত্নী ড. রেবেকা সুলতানাসহ সফর সঙ্গীদেরকে বহনকারী একটি ভিভিআইপি প্লেন (ফ্লাইট নং বিজি ২০৮)  মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১১:২১ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

বিমসটেকে কাজের গতি আরও বাড়ানোর তা‌গিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিমসটেকে কাজের গতি আরও বাড়ানোর তা‌গিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মঙ্গলবার (৬ জুন) রা‌তে ঢাকায় বিমসটেকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোট‌টির কাজের গতি আরও বাড়া‌নোর তা‌গিদ দেন তিনি।

১১:১৭ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে

ঐতিহাসিক ৬ দফা দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে

তিনি বলেন, ‘ঐতিহাসিক ৬ দফা কেবল বাঙালি জাতির মুক্তিসনদ নয়, সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস। আমি বিশ্বাস করি তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৬ দফার দাবি থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।’ 

১১:১৬ এএম, ৭ জুন ২০২৩ বুধবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বুধবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

১০:৪৮ এএম, ৭ জুন ২০২৩ বুধবার