বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

এইচএসসি ও সমমানে পাসের হার ৮৫.৯৫, এগিয়ে মেয়েরা

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে এগিয়ে আছে মেয়েরা।বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী

০৩:০৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

ফরিদপুরকে এক‌টি স্মার্ট জেলা গড়তে চাই -জেলা প্রশাসক

ফরিদপুরকে এক‌টি স্মার্ট জেলা গড়তে চাই -জেলা প্রশাসক

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য দরকার স্মার্ট সিটিজেন। আপনারা যারা আছেন সরকারি স্মার্ট সিটিজেন আপনারা ভালো ভাবে নিবেন। সবাই‌কে নি‌য়ে এক‌টি স্মার্ট জেলা গড়তে চাই। ফ‌রিদপুর বা‌সির জন্য যে সেবা দরকার আমরা তাই কর‌বো। ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার সোনাপুর ইউ‌নিয়‌নে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক টাস্ক‌ফোর্স ক‌মি‌টির মত‌বি‌নিময় সভায় এই কথা ব‌লেন, ফ‌রিদপু‌রের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার (‌পিএএ)।

০২:৩৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল

হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল

হাইকোর্টের আদেশ প্রতিপালন না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৭ জানুয়ারি) জনস্বার্থে দায়ের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

০৮:০২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

‘বিশ্বসেরা মেধাবী শিক্ষার্থী’ তালিকায় ভারতীয় বংশোদ্ভূত কিশোরী

‘বিশ্বসেরা মেধাবী শিক্ষার্থী’ তালিকায় ভারতীয় বংশোদ্ভূত কিশোরী

‘বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থী’ তালিকায় স্থান করে নিয়েছে নাতাশা পেরিয়ানয়াগাম নামে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরী। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ‘জনস হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ’-এর (সিটিওয়াই) এক তালিকায় স্থান দেয়া হয়েছে তাকে।

০৮:০০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হবে, আশা চীনা রাষ্ট্রদূতের

রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান হবে, আশা চীনা রাষ্ট্রদূতের

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, এ বিষয়ে (রোহিঙ্গা) চীন বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। প্রতিবেশী হিসেবে চীন এ সমস্যা সমাধানে নিবিড়ভাবে কাজ করছে

০৬:৫৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

রাজশাহীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ২০

রাজশাহীতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ২০

৬ ফেব্রুয়ারি থেকে ৭ফেব্রুয়ারী সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২০ জনকে আটক সহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

০৬:৩৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পন্ন করছেন:মেয়র লিটন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্বয়ংসম্পন্ন করছেন:মেয়র লিটন

উন্নয়নে বাংলাদেশে একের পর এক দৃৃষ্টান্ত স্থাপন হচ্ছে : রাসিক মেয়র লিটন-বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দক্ষতার সঙ্গে দেশটা চালাচ্ছেন,তাতে আমরা সবাই যদি তাঁর কথা মেনে চলি,তাহলে আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে হতাশ হবার কিছু নেই। আমরা আমাদের নিজেদের টাকায় বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করতে পেরেছি।সেই পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার কী যে আনন্দ। কিছুদিন আগে মেট্রোরেলের উদ্বোধন হয়েছে। পর্যায়ক্রমে মেট্রোরেলে দূরুত্ব বাড়ছে।

০৬:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

রাজশাহীতে ২ মার্চ থেকে শুরু হতে হচ্ছে তাবলীগ ইজতেমা 

রাজশাহীতে ২ মার্চ থেকে শুরু হতে হচ্ছে তাবলীগ ইজতেমা 

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ।তিন দিনব্যাপী এই জেলা তাবলিগ ইজতেমা চলবে ৪ মার্চ পর্যন্ত।রোববার মহানগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমার কাজের উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা সভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

০৬:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঝিনাইদহে কৃষি ঋন মেলায় সাড়ে চার কোটি টাকার ঋন বিতরণ

ঝিনাইদহে কৃষি ঋন মেলায় সাড়ে চার কোটি টাকার ঋন বিতরণ

জেলা প্রশাসন কর্তৃৃক আয়োজিত ও জেলার সকল ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় ঝিনাইদহে দিনব্যাপি কৃষি ঋণ মেলার আয়োজন করা হয়। এ উপল¶্যে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের মাঠে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। পরে এক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড এর সহকারি ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান।

০৬:২৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

পটুয়াখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ে ১০৫ তম ক্রীড়া অনুষ্ঠান

পটুয়াখালীতে সরকারি বালিকা বিদ্যালয়ে ১০৫ তম ক্রীড়া অনুষ্ঠান

ঐতিয্যবাহী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে ১০৫ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

০৬:২৩ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঢাকার সিএমএম আদালত ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার সিএমএম আদালত ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

০২:০২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

দলের সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন হবে: কাদের

দলের সভাপতি যে সিদ্ধান্ত নেবেন সেটিই বাস্তবায়ন হবে: কাদের

রাষ্ট্রপতি নির্বাচন-রাষ্ট্রপতি পদে মনোয়নের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সম্পর্কে কিছু জানি না। আজকের সংসদীয় বৈঠকে এটা এজেন্ডা আকারে আসতে পারে। আজকে সবকিছু হয়ে যাবে এমন নয়। ১৯ তারিখ নির্বাচন, তার আগে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।’

০১:৫৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুরএলাহি মিনা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নুরএলাহি মিনা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বেতারের উপ-পরিচালক মো. নুরএলাহি মিনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

০১:২৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন কর্মসূচি থাকবে: কাদের

নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিন কর্মসূচি থাকবে: কাদের

আগামী নির্বাচন পর্যন্ত সারা দেশে প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০১:২৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

নিজ দায়িত্বে মেট্রোরেলের পিলারের পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

নিজ দায়িত্বে মেট্রোরেলের পিলারের পোস্টার না সরালে ব্যবস্থা: কাদের

মেট্রোরেলের পিলারে যারা পোস্টার লাগিয়েছেন, নিজ দায়িত্বে সেগুলো না সরালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০১:২১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

এইচএসসির ফল প্রকাশ বুধবার, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

এইচএসসির ফল প্রকাশ বুধবার, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে। সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। 

০১:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

মাঠে নামার আগেই ফাইনালে উঠে যেতে পারেন শামসুন্নাহাররা

মাঠে নামার আগেই ফাইনালে উঠে যেতে পারেন শামসুন্নাহাররা

দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট করে নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এগিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল-বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, ভারত খেলেবে নেপালের বিপক্ষে।

১২:১৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

আবহাওয়ার খবর: ৭ ফেব্রুয়ারি ২০২৩

আবহাওয়ার খবর: ৭ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) এ মুহূর্তের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।

১২:০১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

চিড়িয়াখানা সংলগ্ন খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ, দুদকের অভিযান

চিড়িয়াখানা সংলগ্ন খাবার হোটেলে অবৈধ গ্যাস সংযোগ, দুদকের অভিযান

রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা সংলগ্ন ‘যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার বাসস্থান কমপ্লেক্স’ থেকে আশপাশের খাবার হোটেল-বেকারিতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১১:৫৭ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

১০:২৩ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

শাল্লায় বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

শাল্লায় বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার সহকারি প্রকৌশলী আব্দুল কাইয়ুমের উপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

০৯:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার(০৬ ফেব্রুয়ারি) পুরাতন স্টেডিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

০৮:১৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

দুই বছর পর সশরীরে শহীদ মিনারে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

দুই বছর পর সশরীরে শহীদ মিনারে যাবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

এবছর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সশীরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে গত দুবছর সশরীরে শহীদ মিনারে যাননি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

০৭:৩০ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

ফারদিন হত্যা: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

ফারদিন হত্যা: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

০৭:২৬ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার