ভূমিকম্প আতঙ্কে বুটেক্সে ৪ ডিসেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ
মুনছুর রহমান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫
সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের ঝুঁকির কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১১ দিনের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ এবং আবাসিক হলসমূহ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ (২৩ নভেম্বর) সন্ধ্যায় রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আগামী ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে এবং পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর থেকে পরবর্তী পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। পাশাপশি ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং আবাসিক শিক্ষার্থীদের ২৪ নভেম্বর সকাল ১১টার মধ্যে হলসমূহ খালি করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি এগিয়ে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়। ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ক্লাসসহ অ্যাকাডেমিক কার্যক্রম ৭ ডিসেম্বর থেকে যথারীতি পূর্বের ন্যায় চলবে।
আজ (২৩ নভেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর হতে আগত প্রকৌশলীগণ জরুরি ভিত্তিতে ক্যাম্পাসের ভবন ও হলগুলো পরিদর্শন করে। প্রাথমিক যাচাইয়ে ভবন ও হলগুলোতে সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করা হয় এবং শহীদ আজিজ হলের ৪০১ ও ৪০৩ নং নম্বর রুম বসবাসের অনুপযোগী বলে জরুরি মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব জানান, পরপর ভূমিকম্পের কারণে শহীদ আজিজ হলসহ বিভিন্ন হলে কিছু ফাটল বা অবকাঠামোগত দুর্বলতা দেখা দিয়েছে। এজন্য আমরা প্রভোস্ট টিম শহীদ আজিজ হলে গিয়ে পুরো পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছি। আমরা কক্ষগুলো দেখেছি, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং প্রাথমিক অবস্থা মূল্যায়ন করেছি। যেকোনো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে শান্ত, ধৈর্য ধরে মোকাবিলা করতে হবে এবং প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।
সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থী মো. তৌফিকুল ইসলাম বলেন, “সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকে আমাদের হলের ছাত্রদের মনে এক ধরনের অস্বস্তি আর আতঙ্ক তৈরি হয়েছে। ভূমিকম্পের সময় আমরা সবাই যে কতটা অসহায় সেইটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এর মধ্যে আমাদের হলটা এমন যে, রাস্তা দিয়ে যদি একটু বড় কোনো গাড়ি যায়, তাহলেই পুরো বিল্ডিং কাঁপতে থাকে। প্রতিবার সেই কম্পনে মনে প্রশ্ন জাগে- এটা কি গাড়ির কম্পন, নাকি আরেকটা ভূমিকম্প?”
গত দুই দিনের ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলের ১ম থেকে ৪র্থ তলা পর্যন্ত এক্সটেনশন অংশে দেয়ালে ফাটল, শহীদ আজিজ হলের সিলিংয়ের বিম ও পিলারে ফাটল এবং ওসমানী হলে প্লাস্টার খসে পড়ার ঘটনা ঘটে। এ অবস্থায় গতকাল রাতেই আবাসিক শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে গিয়ে পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম সাময়িক বন্ধের দাবি জানান। এরপর উপাচার্য আশ্বাস দিলে তারা হলে ফিরে যান।
- কলকাতার বিশৃঙ্খলা: মেসির ‘প্রতিশ্রুতি ভঙ্গ’কেই দায়ী করলেন সানি
- আইপিএলে রেকর্ড দামে মোস্তাফিজ: ‘ট্রিট’ চাইলেন শান্ত, তবে....
- জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা:ভোটের ওপর নির্ভর করছে নতুন বাংলাদেশ
- গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল একই পরিবারের ৩০ জনের লাশ
- যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ফিলিস্তিনসহ ৫ দেশ
- দেশে ফিরছেন তারেক রহমান: গুলশানের বাসায় উঠবেন
- হাদি হত্যাচেষ্টা মামলা: মূল আসামি ফয়সলের বাবা-মা গ্রেপ্তার
- জৈন্তাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত-১ ও আহত-২০
- গোবিপ্রবি’তে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
- হাদিকে নিয়ে পোস্ট: নির্মাতা মামুন, চমক ও বান্নাহকে `হত্যার হুমকি
- `একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ`: নাহিদ ইসলাম
- বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস
- বলিউডে ব্যর্থ হয়ে দক্ষিণে সরে যেতে বাধ্য হন নায়িকা সোনাল চৌহান
- বিশ্বরেকর্ড
বিজয় দিবসে একসঙ্গে ৫৪টি পতাকা হাতে প্যারাস্যুটিং! - জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- জবি ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা আকঁতে প্রক্টরিয়াল বডির বাধা
- বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন এনডিএম
- ফয়সাল করিমের সহযোগী `দাঁতভাঙা কবির` নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
- ৫৪তম বিজয় দিবস
অর্থনৈতিক অগ্রগতি হলেও ‘রাজনৈতিক মুক্তি’ মেলেনি - বিহার: সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের হিজাব খুললেন নীতীশ কুমার
- বিজয়ের দিনে উৎসবের আবহ: তেজগাঁও বিমানবন্দরে ‘এয়ার শো’
- আজ ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
- বিজয় দিবসে তারেক রহমানের বার্তা
- `নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও জনগণের সঙ্গে থাকব`: তারেক
- ওসমান হাদিকে গুলি: রিমান্ডে ফয়সালের স্ত্রী যা বললেন
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- বন্ডাই সৈকতে সন্ত্রাসী হামলা: সর্বশেষ যা জানা গেল
- শীতে মাথার ত্বকে সোরিয়াসিস কেন হয়, লক্ষণ ও সমাধান কী
- আধুনিক চীনা স্বর্ণের ব্যবহার ও জাকাতের বিধান
- রুপার আকাশছোঁয়া দাম: বিশ্ববাজারে সৃষ্টি হলো নতুন রেকর্ড
- নৌপরিবহনে ধূমপানমুক্ত পরিবেশ: আন্তর্জাতিক মানদণ্ডে আইন উন্নীতকরণ
- ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
- নির্বাচন ঘিরে গাজীপুর রেড ক্রিসেন্টে আলোচনায় আমজাদ–সিরাজী
- হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
- তফসিল ঘোষণার পর বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব
- গাজীপুরে যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- তিতাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- র্যাব-৯ অভিযানে ৫৪ লিটার মদসহ মিহির গ্রেপ্তার
- `তামান্না-বিজয়ের প্রেম` সংবাদে ছেয়ে যাওয়ায় বিব্রত অভিনেতা
- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আগামীকাল
- টঙ্গীতে প্রকাশ্যে গুলি, বিকাশ কর্মীর ৫০ লাখ টাকা ছিনতাই
- ঢালিউড কুইন অপু বিশ্বাসের প্রত্যাবর্তনে দুই সিনেমাই
- আজ ভাতার আদেশ না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি
- বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তিতুমীর কলেজে দোয়া মাহফিল
- নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা
- ভোল পাল্টে স্বাধীনতাবিরোধীরা নতুন বাংলাদেশ গড়ার ভান করছে
- খোলামেলা পোশাকে বিতর্কে পরীমণি
- অভিনেত্রী ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন পুরোহিত
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
