ব্রয়লার মুরগির দামে আগুন, ৫ দিনের ব্যবধানে বেড়েছে ৮০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ ২০২৩
যশোরে বাজারে নতুন রেকর্ড গড়েছে ব্রয়লার মুরগির দাম। পিছিয়ে নেই খাসি এবং গরুর মাংসের দাম। খামারিরা মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় গত ৫ দিনের ব্যবধানে কেজি প্রতি ৮০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম হয়েছে ২৩০ টাকা।
সরেজমিনে বুধবার (১ মার্চ) সকালে যশোরের বড় বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ি মোড় কাঁচাবাজার, ধর্মতলা ও পুলেরহাট কাঁচাবাজারে মাংসের দোকানগুলো ঘুরে এ তথ্য জানা যায়।
ব্যবসায়ীরা জানান, বুধবার ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। খামারিরা ব্রয়লার মুরগির সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে এমন অস্থিরতার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন তারা।
চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের মুরগি ব্যবসায়ী আলতাফ হোসেন বলেন, গত ৫ দিন আগে ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি করেছি ১৫০ টাকা। গত দু-তিন দিন ধরে বিক্রি করতেছি ২৩০ টাকা করে। বড় বড় খামারিদের খামারে মুরগি না থাকায় তারা বাজারে মুরগি সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে ব্রয়লার মুরগির দাম বেড়ে চলেছে। এটা ব্রয়লার মুরগির বাজারে রেকর্ড বলা যায়।
বড়বাজার কাঠেরপুল এলাকার মাংস ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, গরু বিক্রি করছি প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা করে। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯৫০ থেকে ১ হাজার টাকা করে। গরুর ও খাসির মাংসের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ এবং বিভিন্ন মেস, ছাত্রাবাসের শিক্ষার্থীরা মাংস কিনতে এসে হিমশিম খাচ্ছেন।
কথা হয় রিকশা চালক বাইজিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি ভাড়ার রিকশা চালিয়ে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা উপার্জন করি। এই টাকা ৫ সদস্যের পরিবারের খাওয়া খরচ এবং ছেলে-মেয়েদের পড়াশোনার পেছনে ব্যয় করতে হয়। গরু ও খাসির মাংস আমাদের কাছে এখন স্বপ্ন। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের শেষ ভরসা ছিল ব্রয়লার মুরগির মাংস। সেটার দামও এখন ঊর্ধ্বগতি। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকা করে বিক্রি হচ্ছে। মুরগি একটা ওজন দিলে দাম হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা। মুরগিও এখন আমাদের ক্রয়ক্ষমতার বাইরে।
ধর্মতলা এলাকার মেসের শিক্ষার্থী আলভি রহমান ঢাকা পোস্টকে বলেন, মেসে গরুর ও খাসির মাংসের কথা চিন্তাই করা যায় না। সচরাচর ব্রয়লার মুরগি দেওয়া হত। সেটারও যা দাম বেড়েছে তাতে এখন মেসের বাজার করতে এসে অনেকে মাংস না কিনে ফিরে যাচ্ছে। আবার অনেকে মাংস কিনতে গিয়ে অন্যান্য কাঁচাবাজার কিনতে হিমশিম খাচ্ছে। বর্তমানে বাজার তদারকির প্রয়োজন।
এ বিষয়ে যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি। পরে কথা বলব।
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- পর্দার আড়ালে বাটোয়ারা, সামনে বিরোধিতার নাটক: মাহফুজ আলম
- কীভাবে হয় সূর্যের পূর্ণগ্রহণ?
- অক্ষম প্রক্টোরিয়াল বডিতে চলছে গোবিপ্রবির কার্যক্রম
- নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
