বেতন-ভাতার অর্থসংস্থান নিয়ে চিন্তায় সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। নতুন করে আরেকটি বেতন কাঠামো হচ্ছে। বকেয়া ভর্তুকির অর্থ পরিশোধ করা হচ্ছে। এদিকে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। এ অবস্থায় বাড়তি ব্যয়ের অর্থসংস্থান নিয়ে চিন্তায় সরকার। এমন পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংশোধন হবে।
চলতি অর্থবছরের বাজেটে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার ব্যয় পরিকল্পনার মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৩ হাজার ৫৩১ কোটি টাকা। ভাতায় রয়েছে ৪১ হাজার ১৫৩ কোটি টাকা। সব মিলিয়ে বেতন-ভাতা খাতে মোট বরাদ্দ ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা। তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে বিভিন্নভাবে বেতন-ভাতায় আর্থিক সুবিধা বাড়ানোর ফলে এ খাতে বরাদ্দ আরও কিছুটা বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে কিছু বাড়তি খরচের হিসাব পাওয়া গেলেও সার্বিকভাবে কত ব্যয় বাড়বে– তা এখনই বলা যাচ্ছে না।
কর্মকর্তারা আরও বলেন, ব্যয়ের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার নির্ধারণের কাজ করছে। কোনো খাতে ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মার্চে সরকার জাতীয় বাজেট সংশোধন করে। তবে এবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় আগেভাগে বাজেট সংশোধন করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সমকালকে বলেন, সার্বিক প্রেক্ষাপটে এবার ডিসেম্বর মাসে বাজেট সংশোধন করা হবে। ইতোমধ্যে বিদ্যুৎ খাতের বকেয়া ভর্তুকির ৬২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। অন্যান্য বকেয়াও পরিশোধ করা হয়েছে। তবে বেশ কিছু প্রতিষ্ঠানের অনেক শিক্ষককে এমপিওভুক্তি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নানা সুবিধা বাড়ানোর ফলে খরচ বেড়ে যাচ্ছে, যা সামাল দেওয়া কঠিন ।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, নতুন বেতন কাঠামোর জন্য বাড়তি ব্যয়ের মূল প্রভাব পড়বে আগামী সরকারের ওপর। বেতন কমিশন আগামী এপ্রিল বা মে থেকে কার্যকরের ঘোষণা দিলে বর্তমান সরকারের কিছু ‘প্রভিশন’ রেখে যেতে হবে। সেই খরচ সামলানো যাবে কিনা, তা দেখার বিষয়। পেনশন পরিবর্তন নিয়েও নানা ধরনের দেনদরবার চলছে। তবে এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন সমকালকে বলেন, ২০১৫ সালের বেতন কাঠামো বাস্তবায়নের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে– এমন দাবির পর্যালোচনা হওয়া উচিত ছিল। পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে। বাজেট বিশ্লেষণ করলে দেখা যায়, বেতনের চেয়ে ভাতায় বরাদ্দ বেশি। সব কিছু হিসাবে নিলে আসলে কোনোভাবেই মূল্যস্ফীতি থেকে পিছিয়ে নেই।
তিনি বলেন, যেখানে দেশে দারিদ্র্যের হার ১০ শতাংশ বেড়ে গেছে, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত কতটুকু সঠিক, তা পর্যালোচনার দাবি রাখে। একটা ঠুনকো যুক্তির ভিত্তিতে নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে।
গত জুলাই থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা দিয়েছে সরকার। বেতন গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১০ শতাংশ বাড়তি পাচ্ছেন। আর গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিশেষ সুবিধা পাচ্ছেন ১৫ শতাংশ হারে। ২০১৫ সালের জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীরা প্রতিবছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। বাড়তি মূল্যস্ফীতির বিবেচনায় এ বিশেষ সুবিধা দিচ্ছে সরকার।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১৬ বছরে জনপ্রশাসন থেকে অবসরে যাওয়া সাবেক ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। প্রশাসন ক্যাডার বাদে অন্যান্য ক্যাডারের ৭৮ জন ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসব পদোন্নতির জন্যও সরকারের বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে।
গত জুলাই মাসে পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত পুলিশ বিভাগের সদস্যদের চার ক্যাটেগরির পদের জন্য চাকরির বয়স অনুযায়ী পাঁচ ধাপে ভাতার হার নির্ধারণ করা হয়েছে। পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা বাড়ানোর ফলে এক অর্থবছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১০০ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে সারাদেশে এক হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন।
বেড়েছে প্রশিক্ষণ ভাতা
গত ১৪ আগস্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়। এ ক্ষেত্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়েরই ভাতা বেড়েছে। প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আর প্রশিক্ষকদের ভাতা বেড়েছে ৫০ শতাংশ পর্যন্ত। গত মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যারা প্রশিক্ষণ নেবেন এমন সরকারি কর্মচারীদেরও প্রশিক্ষণ ভাতা ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিদেশি মিশনে ভাতা বেড়েছে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির প্রতিঘাত মোকাবিলায় বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের ৬০টি কূটনৈতিক মিশনের কর্মকর্তা-কর্মচারীদের ‘বৈদেশিক’ ভাতা বাড়ানো হয় গত জানুয়ারিতে। স্থানীয় মুদ্রার বিনিময় হারের সঙ্গে সমন্বয় করে ক্ষেত্রবিশেষ সর্বনিম্ন ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ভাতা বাড়ার কারণে প্রতি অর্থবছরে সরকারের প্রায় ৩৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপিতে
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- গণমাধ্যমের সঙ্গে কথা না বলে পালিয়ে বাড়ি গেলেন সুমি
- সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হওয়া প্রয়োজন: ফখরুল
- শিশির ভেজা পায়ে এলো হেমন্ত
- সামাজিক ব্যক্তিত্বে এগিয়ে আমেরিকা প্রবাসি আলহাজ্ব মনির আহমেদ
- শিল্পের কারিগর বাবুই পাখি
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় লোকোমোটিভ মাস্টার দায়ী: রেলমন্ত্রী
- ট্যাটু আঁকার নামে মেয়েদের সঙ্গে যা করতে বাদশাহ (ভিডিও)
- দেশ টিভির ডিএমডি আরিফ হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- মোংলা ও পায়রায় ১০ নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রামে ৯
- মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত
- আমার নামে অভিযোগ গুলো মিথ্যা ছিলো: আহসান হাবিব পেয়ার
- উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন ও বগিতে আগুন (ভিডিও)
- শহীদ আহসান উল্লাহ মাস্টার সততা, সাহস ও আদর্শের মূর্ত প্রতীক
- বাংলাদেশে পিঁয়াজের কেজি ১৪০ টাকা, ভারতে ৬ রুপি বা ৮ টাকা
- কোরআন অবমাননা : সেফুদার সম্পত্তি ক্রোকের নির্দেশ
