বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৬

ড. ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হতে পারেন : রাশেদ খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫  

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে।

 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, “আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন।”

 

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কী?”

 

স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি পত্রিকার ফটোকার্ডও যুক্ত করেন। সেখানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাক্ষাৎকার উদ্ধৃত করে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ থাকলেও এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। যেকোনো সময় এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

 

প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এই বিভাগের আরো খবর