কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না: তারেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫
যথাসময়ে নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “পতিত ও পলাতক স্বৈরাচারের শাসনামলে যেমন নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ ছিল না, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ও কখনো কখনো জনমনে সন্দেহ দেখা দিচ্ছে—যথাসময়ে কি নির্বাচন হবে? এই সংশয় গণতন্ত্রের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে।”
রোববার (২ নভেম্বর) রাতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির প্রবাসী সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত ও পরাজিত স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, ধ্বংস করে দিয়েছিল দেশের নির্বাচনী ব্যবস্থা। উদ্বেগের বিষয়, আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল ও অপপ্রচার দৃশ্যমান হয়ে উঠছে।”
তিনি দৃঢ়ভাবে বলেন, “বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান
তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে বিএনপি সব সময় সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে। অন্তর্বর্তী সরকারকেও যতটা সম্ভব সহযোগিতা করা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে জটিল করে তোলা হচ্ছে, যা নিয়ে আমাদের সতর্ক থাকা জরুরি।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে না পারলে কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের ঝুঁকি তৈরি হয়। সব গণতান্ত্রিক দলকে এই বাস্তবতা মাথায় রাখতে হবে।”
একক প্রার্থীকে সমর্থনের আহ্বান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “শিগগিরই ধাপে ধাপে বিভিন্ন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নিজেদের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না, কারণ প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে।”
তিনি বলেন, “ধানের শীষ জিতলে আপনি জিতবেন—দেশ ও গণতন্ত্র জিতবে। সবাই মনে রাখবেন, আপনারা শহীদ জিয়ার আদর্শের অনুসারী, খালেদা জিয়ার সৈনিক এবং বিএনপির কর্মী।”
প্রবাসী ভোট ও নারীর নিরাপত্তা প্রসঙ্গ
প্রবাসীদের ভোটাধিকার চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, “এবারই প্রথমবার প্রবাসীরা ভোট দিতে পারছেন, যা ঐতিহাসিক পদক্ষেপ। যদিও প্রক্রিয়াটি কিছুটা জটিল মনে হতে পারে, তারপরও আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই।”
নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশে ও বিদেশে আমাদের অর্ধেক জনসংখ্যা নারী। অথচ নারীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্র ও সমাজের উদাসীনতা এখন প্রকট। আগস্ট মাসে ৯৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন—এমন একটি সমাজ কখনো সভ্য হতে পারে না। সরকার ও প্রশাসনের অবশ্যই এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক জাহিদ হোসেন ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
