ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করেছে। নতুন সংযোজন হিসেবে তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর ৯(১) উপবিধি সংশোধন করেছে। নতুন এই সংশোধন অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিদ্যমান তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্যে থেকে প্রাপ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ করা যাবে। সেই তালিকায় নতুন প্রতীক হিসেবে যোগ হয়েছে ‘শাপলা কলি’।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত প্রতীক ‘নৌকা’ ব্যতীত নির্বাচনে অংশগ্রগণকারী প্রার্থীদের জন্য এখন যে প্রতীকগুলো বরাদ্দযোগ্য, তার মধ্যে রয়েছে, আনারস, গাভি, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, রিকশা, বক, ঘুড়ি, বাইসাইকেল, লাঙল, বাঘ, হাতপাখা, মশাল, কম্পিউটার, ফুটবল, মোটরসাইকেল, ট্রাক, হাতি, তালা, সূর্যমুখী, বৈদ্যুতিক পাখা, চশমা, দোয়াত-কলম, মোমবাতি, কাপ-পিরিচ, ট্রাক্টর, মোরগ, পালকি, টিউবওয়েলসহ শতাধিক প্রতীক। এসবের সঙ্গে এখন থেকে যুক্ত হলো ‘শাপলা কলি’।
দলীয় প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে ‘শাপলা’ দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নিবন্ধনের জন্য আবেদন করার সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোনকেও বিকল্প প্রতীক হিসেবে প্রস্তাব করেছিল। তবে পরবর্তীতে দলটি কেবল ‘শাপলা’ প্রতীকের পক্ষে অনড় অবস্থান নেয় দলটির নীতিনির্ধারকরা।
ইসি বারবার জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীক নির্বাচনী বিধিমালায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সেই কারণেই এনসিপির প্রতীক আবেদন একাধিকবার নাকচ করা হয়। পরে দলটির পক্ষ থেকে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠক, চিঠি বিনিময় ও প্রতীক নমুনা পাঠানোর পরও কোনো সাড়া মিলেনি।
সবশেষ গত ৭ অক্টোবর এনসিপি আবারও ‘শাপলা’ প্রতীকের সাতটি নমুনা কমিশনের কাছে পাঠায়। কিন্তু ইসি তখনও জানায়, বিধিমালার তালিকায় না থাকা কোনো প্রতীক বরাদ্দ করা সম্ভব নয়। বরং তারা কমিশনের অনুমোদিত তালিকা থেকেই একটি প্রতীক বেছে নিতে নির্দেশ দেয়।
গত ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দ জমা দেওয়ার শেষ দিন। ওইদিনও এনসিপি স্পষ্ট জানায়, তারা ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। অবশেষে বৃহস্পতিবার ইসি গেজেট সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করায় দলটির দাবির আংশিক সমাধান হলো।
ইসির এই সিদ্ধান্তে এনসিপির নেতারা স্বস্তি প্রকাশ করেছেন। দলের একজন যুগ্ম আহ্বায়ক বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছিলাম একটি স্বতন্ত্র প্রতীক, যা আমাদের দলের নাম ও উদ্দেশ্যের সঙ্গে মানানসই। অবশেষে কমিশন সেই দাবি বিবেচনা করায় আমরা কৃতজ্ঞ।”
এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীক দাবি করেছিল, তবে সে আবেদনও ইসি প্রত্যাখ্যান করে। পরে দলটি ‘চেয়ার’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়।
গত ২৭ অক্টোবর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে এটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও জানিয়েছি। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দেবে।” তবে আজ প্রকাশিত গেজেট সেই অবস্থানের পরিবর্তন এনেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংশোধন শুধু এনসিপির জন্য নয়, ভবিষ্যতে নতুন রাজনৈতিক দলগুলোর প্রতীক বাছাইয়েও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ২ নিহত, ৩ গুরুতর আহত
- প্রধান উপদেষ্টা ইউনূস তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
