অসহায়ত্বের শেষ কথা
আফরিন আক্তার নীলা
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬
একসময় ফররুখ আহমদ "পাঞ্জেরী"কে ডেকে জিজ্ঞাসা করেছিলেন—সূর্য ওঠার কত দেরি? তাঁর কবিতায় পাঞ্জেরী ছিলেন জাহাজের কাণ্ডারি, মুসলিম জাতির পথপ্রদর্শক, যিনি অন্ধকার রাত পার করে আলোর দিকে নিয়ে যাবেন। কিন্তু আজকের বাংলাদেশে (বা যেকোনো দুর্দশাগ্রস্ত সমাজে) সেই অন্ধকার যেন আরও গাঢ় হয়েছে। রাস্তা কাঁদছে, নদী চুপ, মানুষের বুকে ইতিহাসের ভার। এই কবিতাটি সেই পুরনো আকুতিরই এক নতুন রূপ—যেখানে পাঞ্জেরীকে আরও কাছের, আরও মায়াময় করে ডাকা হয়েছে, শুধু সুদিনের জন্য নয়, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য।
অসহায়ত্বের শেষ কথা
আফরিন আক্তার নীলা
এই অসহায়ত্বের শেষ কথায় দাঁড়িয়ে
আমি পাঞ্জেরীর দিকে তাকাই—তিতাস ফিরছে,
তুমি বলেছিলে সুদিন ফিরবে—এই কথাটা আমি বুকের ভেতর রেখে প্রতিদিন বেঁচে ছিলাম।
কিন্তু এমন কষ্ট,এমন ভয়ংকর হাহাকার পুরো মানচিত্রে দাগ কেটে দেয় পাঞ্জেরী, যেন দেশ নয়—একটা দীর্ঘশ্বাসের শরীর।
রাস্তাগুলো কাঁদে, নদীগুলো চুপচাপ, ঘরগুলো নিঃশ্বাস নেয় ভয় নিয়ে— পাঞ্জেরী, এই দুঃখ কার, বলো তো?
কে এভাবে মানুষের বুকের ওপর ইতিহাস চাপিয়ে দেয়?
পাঞ্জেরী, এইবার চোখের জল ফুরালো।
আর কাঁদার জায়গা নেই— শুধু জমে থাকা নীরবতা।
আমি এক্কান বড় বাক্স কিনে রাখবো, সেখানে রাখবো সব না-পাওয়ার হিসাব, সব মৃত স্বপ্ন, সব হেরে যাওয়া সকাল।
দুঃখকে ভয় দেখাতে দীর্ঘ লাল ফিতা কিনে আনবো, বেঁধে রাখবো যেন সে পালাতে না পারে— যেন আর কাউকে এভাবে গিলে না খায়।
এবারের মতো সুদিন ফিরে আসুক পাঞ্জেরী, আমি বেঁচে থাকার জন্য রোজ খাজনা দেবো— হাসির, সহ্যের, অপমানের, নীরবতার।
চোখের ক্লান্তিতে তুমি কিভাবে ঘুমিয়ে যাচ্ছো পাঞ্জেরী?
তোমার কি একটুও মায়া হয় না?
দেখো, কত চোখ চেয়ে আছে কষ্টের আঁধারে—তারা ঘুমায় না,তারা অপেক্ষা করে।
একটা ভোর কবে ফিরবে পাঞ্জেরী?
আজ শব্দেরা আর্তনাদ করে,তুমি কি শুনতে পাও?
দেখো—এখানে কোনো ভেদাভেদ নেই,কারো কান্না আলাদা নয়,কারো ক্ষুধা আলাদা নয়।
সবাই একই অন্ধকারে দাঁড়িয়ে একই আলোর নাম উচ্চারণ করছে।
আজ ধর্ম নয়, কর্ম নয়—পরিচয় শুধু মানুষ।
আজ তারা বুঝিয়ে দিচ্ছে মানুষের চেয়ে বড় কোনো ধর্ম এই পৃথিবীতে নেই।
আর কতদূর পাঞ্জেরী?
আর কত রাত?
আর কত বুক ফাটলে ভোরের জন্ম হয়?
এবার ভোর আসুক—রক্ত নয়, আলো নিয়ে।
ভয় নয়, শান্তি নিয়ে।মৃত্যু নয়, জীবন নিয়ে।
পাঞ্জেরী—এইবার ফিরো।
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
