প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২০
করোনা এর সময় আমাদের সকলকেই মোটামুটি প্রযুক্তি নির্ভর হতে হয়েছে। বাসায় থেকে অফিস এর কাজ, শিক্ষার্থীদের অনলাইন ক্লাস হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ। প্রযুক্তির ছোয়া মুলত সকলকেই পেতে হয়েছে এই সময়ে। কিন্তু সেই সাথে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেককে। অনলাইন প্রতারণা, ডিজিটাল চুরি সহ আরও অনেক নিরাপত্তাহীনতায় পড়তে হয়েছে কিছু সংখ্যক মানুষের। কিছু ক্ষেত্রে দেখা গেছে যে, হঠাৎ করেই কম্পিউটার থেকে হারিয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
হ্যাকাররা একটি কম্পিউটার থেকে খুব সহজেই অন্য আরেকটি কম্পিউটার এর তথ্য চুরি করতে সক্ষম এবং সেই তথ্য বিক্রি করে বা অন্য কোথাও ব্যবহার করে টাকা উপার্জন করছে। এছাড়াও মানুষ নানাভাবে শিকার হচ্ছে অনলাইন প্রতারণার।
অনলাইনে থাকাকালীন সময়ে মানুষের সামনে একেক সময় একেক ধরনের বিজ্ঞাপন চলে আসে এবং অনেকে সেটা এড়িয়ে গেলেও কিছু মানুষ ভুলবসত সেই বিজ্ঞাপনে ক্লিক করে ফেলে যার ফলে তাদের কম্পিউটারের তথ্য খুব সহজেই চলে যায় হ্যাকারদের কাছে। এই ধরনের অপরাধ এর ক্ষেত্রে দেখা যায় যে, অপরাধী নিজের পরিচয় গোপন রেখে অপর এক ব্যক্তির পরিচয় ব্যবহার করে থাকে। একটি অনলাইন রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে, অনলাইন ক্লাস চলাকালিন সময়ে হ্যাকারদের দ্বারা অনলাইন প্লাটফর্ম হ্যাক হওয়াসহ সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো। এইধরনের অপরাধগুলোকে 'সাইবার ক্রাইম' বলা হয়।
সাইবার নিরাপত্তা অধিদপ্তর এই ধরনের অপরাধ নিয়ে কাজ করে থাকে এবং সাইবার অপরাধ কমিয়ে আনার উদ্দেশ্য নিয়েই ২০১৮ সালে পাস করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনের অধিনে এই সকল অনলাইন প্রতারণার শাস্তি নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা ১৮ তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বেয়াইনীভাবে অন্য ব্যক্তির কম্পিউটার, ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার সিস্টেম এ প্রবেশ করে তাহলে তার শাস্তি হবে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা ২ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়ই। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজে সেই কাজ না করে অপর ব্যক্তিকে করার জন্যে উৎসাহিত করে বা সাহায্য করে তবে সেক্ষেত্রে তার শাস্তি হবে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়ই।
একই আইনের ধারা ২৪ এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জেনেশুনে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে প্রতারণা করে বা জালিয়াতি করে নিজের পরিচয় লুকিয়ে অন্য ব্যক্তির পরিচয় দিয়ে অবৈধ কোনো কাজ করে তবে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দন্ড।
এবং যদি কোনো ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করেন, তাহলে তার শাস্তি অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ড বা ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড।
এছাড়াও মানুষ প্রতারণার শিকার হচ্ছে অনলাইনে পন্য ক্রয় করার সময়। কিছু কিছু সময় তারা তাদের পছন্দের পন্যটি পাচ্ছে না, আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পন্য অর্ডার করে টাকা দিয়েও পন্য পাওয়া যায় না। করোনাকালিন সময়ে অনলাইন কেনা-কাটার উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে সকলে, যার ফলে অনলাইন প্রতারকের সংখ্যাও অনেক বেড়ে যায়। বর্তমান সময়ে ভোক্তারা সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে ফেসবুকের কিছু প্রতারক ব্যবসায়িক পেজ বা গ্রুপ দ্বারা।
তাই এখনই সময় জনগণের মধ্যে সচেতনতা তৈরির। দেশের জনগণের সচেতনতাই পারে এই ধরনের প্রতারণা ও সাইবার ক্রাইমের পরিমান কমিয়ে আনতে।
মোঃ মাহাবুব উল আলম খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নামল পাকিস্তান
- এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে
- ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
- আসন্ন নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা
- আন্দোলনের সময় হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়ায় কর কমিশনারের বেতন কমানো
- ভারত ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, ইরান থেকে নয়: ট্রাম্প
- বিশেষ এলাকায় নতুন ভোটার অস্বাভাবিক: বিএনপি
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আজ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সম্মান নাকি বিতর্কের উৎসব?
- সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আফরান নিশো
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- দুই বছর বয়সে স্নুকারে দুটি গিনেস রেকর্ড গড়ল জুড ওউনস
- নিগারের অপরাজিত ফিফটিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ
- রাজনীতি নিয়ে কথা বলতে চান না সিডনি
- এইচডি ১৩৭০১০ বি নামে পৃথিবীর মতো গ্রহের সন্ধান পেল নাসা
- হাঁটা-সাইকেল চালানোর সময় মুখের কথায় গুগল ম্যাপসের তথ্য জানা যাবে
- গুগলের উইলো কোয়ান্টাম চিপে অসম্ভব গণনা ২ ঘণ্টায় সম্পন্ন
- দুপুর ১২টায় সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হবে
- ফেব্রুয়ারিতে ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম কমল
- স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন কঠোর নিয়ম আরোপ করল বিসিবি
- অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিকাশ-রকেট-নগদে ১০০০ টাকার বেশি পাঠানো যাবে না
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- কি আছে দেবিদ্বার বিএনপির নেতা কর্মীদের ভাগ্যে
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- সাংবাদিকতা ও অভিনয়ে অবদানের স্বীকৃতি পেলেন রিমন সূর্য
- মুখের কথা ও তীরের ফলা: রাজনৈতিক নেতাদের কেন অধিক সচেতন হওয়া জরুরি
- বিশ্ববাজারে স্বর্ণের উল্লম্ফন: দাম বাড়ার পেছনের কারণ কী?
- চরবিশ্বাস জনতা বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- ভোট উপলক্ষে সারাদেশে ৩ দিনের ছুটি ঘোষণা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- সুখবর দিলেন অপু বিশ্বাস
- দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ
- স্বতন্ত্র প্রার্থীদের ওপর সংঘটিত ভয়ভীতি ও হয়রানির তীব্র প্রতিবাদ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- মাদুরো অপহরণে বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র!
- অসহায়ত্বের শেষ কথা
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- ২২ বছর পর ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
