রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬  

ছবি: আবির হাসান

ছবি: আবির হাসান

ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারির আগমনী জানান দেয় বাংলার গৌরবগাথা—বাঙালির অর্জনের গল্প। এই মাসেই বাঙালি ছুঁয়ে পায় অধিকারের প্রথম সিঁড়ি—বাংলা ভাষা। স্লোগান ও মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে গড়ে ওঠে বাংলাদেশের অলংকার ও অহংকার।

 

৫২ থেকে ২৬। দীর্ঘ ৭৪ বছরে এমন রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগ গোটা বাংলাকে করেছে গৌরাবান্বিত। তাইতো, ৫৬ হাজারের বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা এখন বিশ্বের, বিশ্বের এবং বিশ্বের।

 

সমসাময়িকতার প্রসঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক। তবে, উত্তর একটাই- এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা।
সময় অতিবাহিত হয়;  গৌরবের ব্যাপ্তি-প্রসার বাড়তে থাকে ক্রমান্বয়ে। যেন হাজার বছর ধরে চলে গৌরবের রিলে রেস। চূড়ান্ত ধাপে জিতে যায় দেশ-মানুষ আর আমাদের বাংলা ভাষা। 

এই বিভাগের আরো খবর