তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ১১:০৯ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টায় বিএসএফ, প্রতিহত করেছে বিজিবি

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে।

শুক্রবার (১৯ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে শনিবার সকালে নিশ্চিত করেন বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু এবং পাঁচজন পুরুষ রয়েছেন। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

বিজিবির বাধার মুখে ওই ব্যক্তিরা বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করছেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন এবং পরবর্তী বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন