প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
কুমিল্লার লাকসামে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৪০ মিনিটে লাকসাম পৌরসভার ব্যাংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. দেলোয়ার (৪১), পিতা- রুহুল আমিন, সাং- ইরুয়াইন, ৫ নম্বর ওয়ার্ড, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর নং-৬১/২০২২ (মাদক) মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এএসআই সুজিত রঞ্জন সরকার ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে লাকসাম পৌরসভার ব্যাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
লাকসাম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লাকসামে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন