প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
আজ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১২ ঘটিকায় ইউনিটি এইড হাসপাতাল লিমিটেড এর উদ্যোগে দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনর সদস্যদের মাঝে ভিআইপি হেলথ কার্ড বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিটি এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক অর্থ মোঃ আলাউদ্দিন পাঠান, পরিচালক মোঃ মোশাররফ হোসেন, পরিচালক মোঃ আব্দুস সালাম ভূঁইয়া, পরিচালক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া এবং পরিচালক মোঃ মাহফুজুর রহমান। এছাড়াও দক্ষিণ বনশ্রী সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরিশেষে সকল সদস্যদের হাতে হাসপাতালের ভিআইপি হেলথ কার্ড তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন