প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা ২০২৭ আগামী জানুয়ারি মাসে দুই পর্বে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গে সার্বিক পর্যালোচনার পর এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, প্রথম পর্বের ইজতেমা পরিচালনা করবেন মাওলানা জুবায়েরপন্থীর অনুসারীরা এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদপন্থীর অনুসারীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইজতেমায় ভারতের মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর আগমন ও ভিসা সম্পর্কিত বিষয়সমূহ প্রচলিত ভিসা নীতি অনুযায়ী পর্যালোচনা করবে ধর্ম মন্ত্রণালয়।
তিনি আরও উল্লেখ করেন, প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি বিবেচনা করে ইজতেমা ময়দানের নিরাপত্তাবেষ্টনী, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় অন্যান্য প্রস্তুতি সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে যথাযথ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন