প্রকাশিত: ২৯ মিনিট আগে, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ
মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন চারজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। অন্যদিকে নতুন রোগীদের নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন।
এর আগে রোববার (৩০ আগস্ট) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল এবং নতুন করে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৯৭ জন রোগী। টানা দুই দিন ধরে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ানোয় সামগ্রিক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ।
চিকিৎসকেরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে। হাসপাতালে রোগীর চাপ সামলাতে ও সংক্রমণ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি মশার কামড় থেকে বাঁচতে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন