হিট র্যাশ থেকে দূরে রাখুন শিশুকে, অনুসরণ করুন টিপসগুলি
শামীমা আক্তার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০
গরমকাল শুরু মানেই কষ্টের দিন শুরু। অত্যাধিক গরম ও প্যাচপেচে ঘাম মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে, পাশাপাশি র্যাশ, ঘামাচি, ফোঁড়া বা ত্বকের অন্যান্য ইনফেকশন গরমের কষ্টকে আরও বাড়িয়ে তোলে। এই সময়ে বেশি কষ্ট হয় শিশুদের, কারণ শিশুদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তাই, গরমকালে ত্বকে লাল র্যাশ জাতীয় সমস্যা দেখা দেয়। ডাক্তারী পরিভাষায় একে বলা হয় 'হিট র্যাশ'। তবে নিয়মিত একটি রুটিন অনুসরণ করতে পারলেই এই ধরনের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু কী ধরনের উপায় অবলম্বন করলে এই জ্বালাময় হিট র্যাশ থেকে মুক্তি পাবে আপনার ছোট্ট শিশু? দেখে নিন উপায়গুলি। হিট র্যাশ কী? হিট র্যাশ হলো এক ধরনের ফুসকুড়ি বা ঘামাচির মত এক প্রকার র্যাশ, যা হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনের সময় দেখা দেয়। ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে গেলে হিট র্যাশ এর জন্ম নেয়। কেবলমাত্র বাচ্চাদের নয় বড়দেরও হতে পারে এই ধরনের র্যাশ।
শিশুর জন্মের প্রথম বছরে তাদের এই খাবারগুলি দেবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন প্রতিকারের উপায়
১) এই গরমে বাচ্চাকে ভাল করে স্নান করান এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তবে রোজ সাবান দেবেন না, এতে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে চামড়া খসখসে ও শুষ্ক হয়ে যাবে।
২) প্রখর সূর্যের তাপ থেকে দূরে রাখুন।
৩) অতিরিক্ত গরম হলে বাচ্চাকে এয়ারকন্ডিশন ঘরে বা ফ্যানের তলায় রাখুন। তবে অতিরিক্ত ঠাণ্ডা ঘরে রাখবেন না।
৪) এই সময়ে বাচ্চাকে নরম ও আরামদায়ক পোশাক পরান। কেবলমাত্র সুতির জামা কাপড় পরান, সিন্থেটিক কাপড় পরাবেন না।
৫) অতিরিক্ত পাউডার ব্যবহার করবেন না। এতে ঘাম নিঃসরণের পথ বন্ধ হয়ে যায়। যার ফলে দেখা দেয় লাল র্যাশ। তবে ঘামাচির পাউডার ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই দূর হবে, কারণ এই জাতীয় পাউডারে নিমের গুঁড়ো দেওয়া থাকে।
৬) বাচ্চাদের দীর্ঘক্ষণ ডায়াপার পরিয়ে রাখবেন না। এটা কুঁচকি সংলগ্ন অংশে হিট র্যাশ এর প্রবণতা বাড়ায়।
৭) বেবি ওয়াইপস্ ব্যবহার করে ঘাম মুছুন। একবার ব্যবহারের পর তা ফেলে দেবেন।
নিরাময়ের ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসা
১) ঠান্ডা জলে একটি টাওয়েল ভিজিয়ে তা থেকে জল ঝরিয়ে নিন। এবার হিট র্যাশ আক্রান্ত স্থানে ১ থেকে ২ মিনিট রাখার পর তা সরিয়ে নিন। এভাবে দিনে ২-৩ বার নিয়মিত করুন। কিছুদিন করলে র্যাশ দূর হবে। ফুসকুড়ির উপর বরফের কিউবও ঘষতে পারেন।
২) কচি শসাকে পেস্ট করে নিন। এবার এই পেস্টটি আক্রান্ত স্থানে লাগিয়ে ৫-৭ মিনিট রেখে জলে ধুয়ে দিন। এভাবে দিনে দুই থেকে তিনবার লাগান। শসাতে রয়েছে ট্যানিন ও ফ্ল্যাভোনয়েড নামক অ্যালার্জি বিরোধী উপাদান যা হিট র্যাশ দূর করতে সাহায্য করে।
৩) ফ্রেশ অ্যালোভেরা নিন। অ্যালোভেরার খোসাটি ছাড়িয়ে জেল বার করে শিশুর আক্রান্ত স্থানে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখুন। তারপর ধুয়ে নিন। এভাবে দিনে তিন থেকে চারবার ব্যবহার করুন। অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান।
৪) জলের সঙ্গে পরিমাণমতো ওটমিল গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই জলে এভাবে ১০ থেকে ১৫ মিনিট স্নান করানোর পর নরম টাওয়েল দিয়ে মুছে দিন। ওটমিলে থাকা উপাদানগুলি চর্মরোগ, র্যাশ ও চুলকানি সারাতে সাহায্য করে।
৫) নিম পাতা পিষে পেস্ট বানান এবং প্রভাবিত অঞ্চলে ঐ পেস্টটি প্রয়োগ করুন। পেস্টটি শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে দিন।
৬) মুলতানি মাটি হল আরেকটি চমৎকার ঘরোয়া প্রতিকার যা আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে এইসব এর ব্যবহারের পরেও অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কিছু সিদ্ধান্ত নেবেন না।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
