শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬  

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। রাত ১২টা ৭ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান। এ সময় শ্রদ্ধা জানান—

  • ড. আব্দুল মঈন খান
  • মির্জা আব্বাস
  • গয়েশ্বর চন্দ্র রায়
  • সালাহউদ্দিন আহমদ
  • ইকবাল হাসান মাহমুদ
  • হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন
  • বরকত উল্লাহ বুলু
  • আব্দুল আউয়াল মিন্টু
  • কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
  • মিজানুর রহমান মিনু
  • নিতাই রায় চৌধুরী
  • খন্দকার আব্দুল মুক্তাদির
  • আরিফুল হক চৌধুরী
  • জহির উদ্দিন স্বপন
  • মোহাম্মদ রফিক
  • ফাহিমা নাসরিন মুন্নি
  • ফারজানা শারমিন
  • শামা ওবায়েদ ইসলাম
  • সুলতান সালাহউদ্দিন টুকু
  • শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
  • আসাদুল হাবিব দুলু
  • মোহাম্মদ আসাদুজ্জামান
  • জাকারিয়া তাহের
  • দীপেন দেওয়ান
  • ক্যাপ্টেন সুজাউদ্দিন
  • সরদার সাখাওয়াত হোসেন বকুল
  • সৈয়দ এমরান সালেহ প্রিন্স
  • শরিফুল আলম প্রমুখ

এ ছাড়া সরকারের উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

 

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে তারেক রহমান নেতৃত্ব দেন। জিয়াউর রহমানের পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

 

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বিরোধী দল হিসেবে ১১ দলীয় জোটের নেতারা রাত ১১টা ২৩ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনসহ বিরোধী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, প্রক্টর সাইফুদ্দীন আহমেদ, সাদা দলের আহ্বায়ক মোর্শেদ হাসান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

একুশে ফেব্রুয়ারির এই দিনে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন অব্যাহত রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই বিভাগের আরো খবর