সিভিল এভিয়েশন-রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি আতিকে
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৫ মার্চ ২০২১
রাজধানীর উত্তরায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও রেলপথ মন্ত্রণালয়ের পৃথক ডোবা এবং নালায় মশার লার্ভা দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (১৫ মার্চ) ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের ৪৯ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিদর্শনে যান আতিকুল ইসলাম।
এসময় সিভিল এভিয়েশন এবং রেল মন্ত্রণালয়ের দু’টি জায়গায় মশার লার্ভা জন্মানোর সহায়ক পরিবেশ দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তখনই তাৎক্ষণিকভাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাকে এসব সংস্থা ও মন্ত্রণালয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।
আতিকুল ইসলাম বলেন, সরকারি দুটি প্রতিষ্ঠানের ডোবায় কোটি কোটি মশার প্রজনন হচ্ছে। এসব মশা বিমানবন্দরের ভেতরে ঢুকছে। অবিলম্বে এসব ডোবা থেকে কচুরিপানাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পরিদর্শনকালে বিমানবন্দর রেল স্টেশনের পূর্ব পাশে রেল মন্ত্রণালয়ের একটি খাল পরিষ্কার করতে গিয়েও পারেননি ডিএনসিসির মশক নিধন কর্মী। এ বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে আতিক বলেন, এ জায়গাগুলো আমাদের না; সিভিল এভিয়েশনের, রেল মন্ত্রণালয়ের। সিভিল এভিয়েশনকে আমি বারবার বলেছি, তাদের চেয়ারম্যানকে বলেছি, এগুলো পরিষ্কার করার জন্য। তিনি বলেছেন, স্যার আমি পরিষ্কার করে দেবো, কিন্তু করেননি। এ জায়গাগুলো লার্ভার খনি। আমরা এখন তাদের বিরুদ্ধে মামলা করবো।
আতিক আরও বলেন, মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই। আমরা বারবার বলার পরও তারা তাদের নিজেদের জায়গা পরিষ্কার রাখে না। এমনকি আমরা পরিষ্কার করতে যাব, সেই জায়গাও নেই। আমাদের লোক যেতে পারছে না। এখন মামলা হবে, তারা কোর্টে যাবে, তাহলে বুঝবে। সরকার সরকারের বিরুদ্ধে মামলা করবে। এছাড়া আর উপায় নেই। আমরা সিভিল এভিয়েশনকে ভেহিকেল মাউন্টেড ফোগার মেশিনও দিয়েছি। সেটা দিয়েও তারা তাদের জায়গায় স্প্রে করতে পারে। আমাদের কাজের গাফিলতির দায়ভার আমরা নেবো। কিন্তু তাদের গাফিলতির দায়ভার তো তাদের নিতে হবে।
আতিক বলেন, আমরা মশা নিধনে পদ্ধতিগত পরিবর্তন এনেছি। সনাতন থেকে আধুনিক সব প্রয়োগ করছি। কিন্তু সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে না আসে, তাহলে এ কাজ সফল হবে না। আমাদের মনে রাখতে হবে যে মশার কোনো বাউন্ডারি দেয়াল নেই। একজনের গাফিলতিতে জন্মানো মশা পুরো শহরে ছড়িয়ে যাবে।
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- রমজান ও গরমে ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা
- বাস-ট্রেন-লঞ্চে ভোগান্তি, বাড়তি ভাড়া ও যানজট—গ্রামমুখী মানুষের ঢল
- আইসিসির বিবৃতি: বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- দুই দেশের অংশীদারত্ব বাড়াতে নির্বাচনের পর পল কাপুরকে ঢাকায় আসছে
- লাকসামে জামায়াতে ইসলামীর শেষ দিনের বিশাল গণসংযোগ
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
