রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যাকাণ্ড, যা জানাল পুলিশ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে ১০ দিনে ৫ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান, গত ১৪ সেপ্টেম্বর পাংশা থানার পাট্টা ইউনিয়নের বিলমন্ডব এলাকায় বসবাসরত এজাহারনামীয় আসামি রতন খাঁ তার স্ত্রী চামেলীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন এবং চামেলীর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচার করার চেষ্টা করেন। এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর নিহত চামেলীর বাবা মো. আ. মালেক মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত চামেলীর সুরতহাল রিপোর্ট দেখে পুলিশের সন্দেহ হলে একমাত্র এজাহারনামীয় আসামি রতন খাঁকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। তিনি আদালতে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
অন্যদিকে গত ২১ সেপ্টেম্বর ভোর ৪টায় কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামে ট্রান্সফরমার মাথায় করে পালানোর সময় এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হন নাজমুল। এ সময় তার সঙ্গে থাকা নিকটাত্মীয় নজরুল কাজীসহ অপর একজন পালিয়ে যান। পালাতে না পেরে লোকজনের হাতে ধরা পড়েন নাজমুল। এ সময় নাজমুল গণপিটুনির শিকার হন। নাজমুল গুরুতর আহত হলে স্থানীয় কয়েকজন ভ্যানে করে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে ফেলে যান। নাজমুল মোল্লা সেখান থেকে নিজে হেঁটে গিয়ে জরুরি বিভাগে যান এবং হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে নাজমুলের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে ১০০ জনকে অজ্ঞাত করে কালুখালী থানায় হত্যা মামলা করেন। ওই ঘটনায় ভিডিও ধারণকারী মূল ব্যক্তি ও হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সালাম দরিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। নিহত নাজমুল একজন পেশাদার চোর ছিলেন। তার নামে ডাকাতি ও চুরিসহ ১১টি মামলা রয়েছে।
পুলিশ সুপার আরও জানায়, গ্রেপ্তার সালাম দরি ২০২৪ সালের ১৮ মে একটি মারামারি মামলা চার্জশিটভুক্ত আসামি। ২০০৬ সালেরও আরেকটি মারামারির মামলা রয়েছে তার নামে।
অন্যদিকে গত রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী এলাকার এমদাদুলের চায়ের দোকানের পাশে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চরমপন্থি নেতা সুশীলকে গুলি করে ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরে সুশীলের ভাই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুশীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুশীল একজন চরমপন্থী দলের এই অঞ্চলের নেতা ছিলেন। তার নামে গোয়ালন্দঘাট থানায় হত্যাসহ অস্ত্র আইনের সাতটি মামলা রয়েছে। তিনি ইতোপূর্বে ৫ বছর জেলও খেটেছেন। হত্যাকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ভিকটিমের ভাই সুনীল সরকার বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা করেন।
এ ঘটনায় গোয়ালন্দঘাট থানা পুলিশ জনি নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। তার নামে দুটি মাদক মামলা, একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া সবুজ হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিও জনি।
অপরদিকে গত ২৩ সেপ্টেম্বর ভোরে রাজবাড়ীর রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে মাদক সেবনের টাকা না পেয়ে শ্বাসরোধ করে বন্যা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেন তারই স্বামী মো. রশিদ শেখ (৩২)। ঘটনার পর নিহতের স্বামী রশিদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। এ ঘটনায় নিহতের ভাই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করলে পুলিশ রশিদকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় রশিদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক আদালতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এছাড়াও গত ২৪ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নিখোঁজের দুই দিন পর মিনহাজুল শেখ (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি দুই দিন নিখোঁজ থাকায় তার বাবা থানায় জিডি করেছিলেন।
জানা গেছে, মিনহাজ শেখ পার্শ্ববর্তী এলাকার মুক্তার সর্দারের বাগানে মাল্টা খাওয়ার লোভে বাগানে প্রবেশ করতে যান। কিন্তু মুক্তার সর্দার তার বাগান কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করে রাখেন। শিশুটি সেই বাগানের বেড়ার বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মারা যায়। পরবর্তীতে মরদেহ মুক্তার সর্দার ও তার সহযোগীরা ধানক্ষেতের মাঝখানে ফেলে রেখে দেন। এ ঘটনায় বাগানের মালিক ও দারোয়ানের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিরা পলাতক আছে। গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, সাম্প্রতিক সময়ে রাজবাড়ীতে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডগুলো জেলায় অনেক আলোচনা সৃষ্টি করে। জেলা পুলিশ এই হত্যাকাণ্ডগুলোর রহস্য উদঘাটন করতে কাজ করছে। ইতিমধ্যেই এই পাঁচ হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জেলা পুলিশ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা কাজ করছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
