যেসব কারণে টেকনাফের ওসি ফয়সল’কে বিদায় নিতে হলো
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০
গত ৩১ জুলাই খুন হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান। টেকনাফ থানার আওতাধীন বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের চেকপোস্টে। খুনের ঘটনা সংঘটিত হওয়ার পর অনেক কিছু ঘটে গেছে এবং এখনো ঘটছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ৩১ জুলাই ও তার পরবর্তী টেকনাফ মডেল থানার সিসিটিভি ফুটেজ মামলার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে মনে করেছিলেন। টেকনাফ মডেল থানার সিসিটিভি এই ফুটেজ পাওয়ার জন্য অনুমতি চেয়ে আদালতে তদন্তকারী কর্মকর্তা আবেদনও করেছিলেন। সংশ্লিষ্ট আদালত আইও এর করা আবেদন শুনানি করে সিসিটিভি ফুটেজ সংগ্রহের অনুমতিও দেন।
এরপর মামলার আইও র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে টেকনাফ মডেল থানা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান গত ১৮ আগস্ট। কিন্তু আইও তাঁর তদন্ত কাজের জন্য খুবই প্রয়োজনীয় মনে করা সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে পারেননি। টেকনাফ মডেল থানার বিদায়ী ওসি মোঃ আবুল ফয়সল আইও মোহাম্মদ খায়রুল ইসলামকে জানালেন-সিসিটিভি’র রেকডিং নষ্ট থাকায় সিসিটিভি’র ফুটেজ দেওয়া যাচ্ছেনা। ‘সিসিটিভি’র রেকডিং নষ্ট থাকায় সিসিটিভি’র ফুটেজ দেওয়া সম্ভব হয়নি’ মর্মে লিখিত নিয়ে মামলার আইও র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম টেকনাফ মডেল থানা থেকে নিরাশ হয়ে ফেরত আসেন। সবাই অবাক হন, টেকনাফ থানা একটি মডেল থানা হওয়া সত্বেও কেন সিসিটিভি’র রেকডিং নষ্ট ছিলো! সবার ধারণা, সিসিটিভি ফুটেজে সিনহা হত্যা সংক্রান্ত স্পর্শকাতর বিষয় থাকায় তা মূলত সরিয়ে ফেলা হয়েছে। মামলার আইও সিসিটিভি’র ফুটেজ না পাওয়ার বিষয়টি তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আদালতকে অবহিত করেন।
অপরদিকে, গত ৯ আগস্ট টেকনাফ মডেল থানার নতুন ওসি হিসাবে যোগদান করেন মোঃ আবুল ফয়সাল। গত ১১ আগস্ট মেজর (অবঃ) সিনহা হত্যা মামলায় টেকনাফের বাহারছরার মারিশবনিয়ার নুরুল আমিনকে সন্দেহজনক আসামি হিসাবে ধৃত করা হয়। পরে নুরুল আমিনের মাতা খালেদা বেগমকে পুলিশ জোর করে টেকনাফ মডেল থানায় এনে তার কাছ থেকে সাদা কাগজে দস্তখত নিয়ে সেখানে থানা কর্তৃপক্ষ তাদের ইচ্ছা মাফিক টাইপ করে খালেদা বেগমকে বাদী সাজিয়ে টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু করে। যা খালেদা বেগম কিছুই জানেনা। এ মামলায় খালেদা বেগম ১০ আগস্ট দিবাগত রাতে অপরিচিত কিছু লোক তার পুত্র নুরুল আমিনকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যায় মর্মে অভিযোগ আনে। যার টেকনাফ থানা মামলা নম্বর ১৯/২০২০ ইংরেজি। অথচ একইদিন ধৃত নুরুল আমিনকে সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার আসামি হিসাবে মামলার আইও আদালতে তাকে হাজির করেন। যা একটা প্রকাশ্য বিষয়।
নির্ভরযোগ্য সুত্র মতে, টেকনাফ মডেল থানার সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলা এবং মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ খান হত্যার আসামি নুরুল আমিন এর মাকে বাদী সাজিয়ে ছেলেকে অপহরণ করা হয়েছে হিসাবে অহেতুক মামলা করার কারণে যোগদানের ১১ দিনের মধ্যে বদলি করা হয়েছে-টেকনাফ মডেল থানার ওসি মোঃ আবুল ফয়সল’কে। গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরের এক আদেশে মোঃ আবুল ফয়সালের চাকুরী আর্মড পুলিশ ব্যাটালিয়ান (APBn-এপিবিএন) এ সংযুক্ত করা হয়েছে।
একই সাথে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহাকে নতুন ওসি নিয়োগ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার বিদায়ী ওসি মোঃ আবুল ফয়সল টেকনাফ মডেল থানায় যোগদানের আগে কুমিল্লার চান্দিনা থানার ওসি ছিলেন।
গত ৩১ জুলাই মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোঃ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যায় তাঁর বড়বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আদালত নম্বর-৩) টেকনাফের আদালতে গত ৫ আগস্ট এই হত্যা মামলাটি দায়ের করেন। যার টেকনাফ থানার নম্বর- ৯/২০২০ এবং জিআর : ৭০৩/২০২০ ইংরেজি।
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
