শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৭

ময়মনসিংহে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৮ জন নিহত

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০  

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার তৎপরতা চলছে। 

মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পান্নাত। নিহতদের মধ্যে এক শিশু, ৫ নারী ও ২ পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় যাওয়ার পথে ফুলপুরের বাশাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

এ সময় শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার করা হয় দু’জনকে। ওই মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উদ্দেশে যাচ্ছিলো মাইক্রোবাসটি।

সকাল পৌনে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে।

এই বিভাগের আরো খবর