শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

মেলান্দহ মাহমুদপুর কলেজের অধ্যক্ষ- উপাধ্যক্ষের যোগদান

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

জামালপুরের মেলান্দহ মাহমুদপুর হাবিবুর রহমান ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু এবং উপাধ্যক্ষ জয়নাল আবেদীনের যোগদান উপলক্ষে আলোচনা সভা ৮ আগস্ট বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। গভর্ণিং বডি ও দাতা সদস্য হাজী মোহাম্মদ আলি এতে সভাপতিত্ব করেন। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলি জিন্নাহ নবাগতদের ফুল দিয়ে বরণ করেন। বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আঃ মোমেন, গভর্ণিং বডির সদস্য ও রহিমা জলিল হাই স্কুলের প্রধান শিক্ষক আতার রহমান, আবুল হোসেন খান, নবাগত অধক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, উপাধ্যক্ষ জয়নাল আবেদীন, কলেজ শিক্ষক রফিকুল ইসলাম ও  মামুনির রশিদ প্রমুখ।  সভায় কলেজের শিক্ষক, গভর্ণিং বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর