মাস্ক পরা মুখের যত্নে কী করবেন?
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১
করোনা থেকে বাঁচতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। যারা দীর্ঘসময় মাস্ক পরেন তাদের ত্বকে দাগ পড়ে, মাস্কে ঢাকা জায়গা লাল কিংবা সাদা হয়ে যায়। এই সমস্যার সমাধানে পরামর্শ দিয়েছেন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা। লিখেছেন এ এস এম সাদ।
সারা দিন মাস্ক পরলে মাস্কে ঢাকা অংশে স্বাভাবিকভাবেই দাগ হয়। এতে মুখে মাস্কে ঢাকা অংশে এক রকম এবং মাস্কের বাইরে থাকা ত্বকে আরেক রকমের রং হয়। এটা তেমন বড় সমস্যা নয়।আবার ছোট বলে অবহেলা করাও ঠিক নয়। নিয়মিত ত্বক পরিষ্কার করা, ত্বকের যত্ন নেওয়া আর ঘরোয়া টোটকাতেই এই সমস্যার সমাধান করা সম্ভব।
নিয়মিত মুখ পরিষ্কার করুন
বাইরে সারা দিন মাস্ক পরে থাকার পর ঘরে ফিরেই ভালো করে মুখ পরিষ্কার করে নিন। ত্বকের ময়লা দূর করতে ভালো কোনো ফেসওয়াশ ব্যবহার করুন। এতে ত্বকের গভীরে থাকা ময়লাগুলো বের হয়ে যাবে। এ ছাড়া সপ্তাহে এক দিন বা দুই দিন মুখের ত্বকের আলাদা যত্ন নিন। ঘরোয়া কোনো ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করলেও মাস্ক পরার দাগ দূর হবে। এখানে কয়েকটি ঘরোয়া টোটকার কথা তুলে ধরছি। হাতের কাছে যখন যেটা থাকে সেটাই ব্যবহার করতে পারেন।
ডাল বাটা
আমাদের রান্নাঘরে ডাল থাকেই। এই ডাল বেটে মুখে লাগালে ত্বক অনেক মসৃণ হয়। রাতে শোবার আগে ডাল বাটা মুখে মেখে কিছুক্ষণ শুয়ে থাকুন। এরপর মুখ ভালো করে পরিষ্কার করে ক্রিম লাগিয়ে নিন।
আলু
কালো দাগ সারাতে ভালো কাজ করে আলুর রস। এ ক্ষেত্রে আলুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দুধ ও মধু
দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে মাস্ক পরার স্থানে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ বেশি পড়লে টানা কয়েক দিন ব্যবহার করুন। এতে কানের কালো দাগও উধাও হয়ে যাবে।
শসা ও টমেটো
শসা ও টমেটো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সঙ্গে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কয়েকটি শসার টুকরা নিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। মাস্ক পরার কারণে মুখের রঙের পরিবর্তন হওয়ার জায়গায় টমেটো কেটে আলতোভাবে ঘষুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক দিন করলেই দাগ দূর হবে।
পাকা পেঁপে
পাকা পেঁপে মুখের সাদা হয়ে যাওয়া স্থানের দাগ দূর করতে সাহায্য করে। পাকা পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। সামান্য লেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
গ্লিসারিন ব্যবহার
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। ঘুমানোর আগে কটন বাডের সাহায্যে দাগ হওয়া জায়গায় অল্প করে গ্লিসারিন ব্যবহার করুন। সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। দাগ কমে যাবে।
তেলের ব্যবহার
মাস্ক পরার কারণে অনেকের মুখে খসখসে অনুভব হতে পারে। আবার লাল র্যাশ পড়ে। নারকেল তেল ও জলপাই তেল একসঙ্গে মিশিয়ে গরম করুন। এই মিশ্রণে সামান্য চিনি মেশান। মিশ্রণটি মুখে মালিশ করুন। এভাবে সপ্তাহে তিন দিন করুন। খসখসে ভাব দূর হবে।
পেট্রোলিয়াম জেলির ব্যবহার
পেট্রোলিয়াম জেলি মুখের দাগ দূর করে উজ্জ্বলতা ধরে রাখতে সহায়তা করে। ঘুমের আগে পেট্রোলিয়াম জেলি মুখে মেখে ঘুমাতে পারেন। দাগ দূর হবে।
- তারেক সরকারের সামনে অর্থনীতি পুনরুজ্জীবনের বিশাল চ্যালেঞ্জ
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
