মা, তোমায় বলছি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৩
মা,
যখন কোনো শিশু তার মায়ের হাত ধরে স্কুলে যায় তখন হারিয়ে যাই সেই ছোটবেলায়। তখন স্কুলড্রেস পরা, চুল আঁচড়ানো, ভাত খাওয়া, সব কাজেই মুল অনুষঙ্গ ছিলে তুমি। আমার জন্য ভোর থেকেই ব্যস্ততায় ডুবে থাকতে, চুল আঁচড়াতে আর বলতে- আমার মানিকটাকে রাজপুত্রের মতো লাগছে, ভীষণ খুশি লাগতো তোমার কথায়, তুমিও মুচকি হাসতে, সেই মায়াবী হাসির উজ্জলতা ছিল সবার চাইতে আলাদা।
তুমি মাথায় হাত বুলিয়ে না দিলে স্কুলের জন্য রওয়ানা হতাম না, এক সকালে স্কুলে যাওয়ার সময় তোমায় কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পাশের বাড়িতে গিয়েছিলে বোধহয়, ভেজা চোখ মুছতে মুছতে রওয়ানা দিলাম, খানিক পরেই তুমি এসে বুকে জড়িয়ে জিজ্ঞাসা করলে- আব্বু কাঁদছো কেন? মাত্র ঘণ্টা পাঁচেকের জন্যইতো স্কুলে যাচ্ছিলাম, অথচ মনে হচ্ছিল তোমায় যেন কোথাও হারিয়ে ফেলেছি, আসলে আমার পৃথিবী জুড়ে কেবলই তুমি।
তৃতীয় শ্রেণিতে প্রথম সাময়িক পরীক্ষায় গণিতে কম নাম্বার পাওয়ায় আব্বুর সামান্য বকুনিতে বালিশে মুখ লুকিয়ে কান্না করছিলাম, টের পেয়ে ছুটে এলে রান্নাঘর থেকে, পিঠে হাত রেখে বললে- এদিকে আসো আব্বু। কী এক জাদুকরী ক্ষমতা ছিল তোমার এমন ডাক আর হাতের মধুময় স্পর্শের, নিমিষেই মিলিয়ে যেত পাহাড়সম অভিমান। সারাক্ষণ প্রশান্তির সুবাতাস বইতো তোমার ছোঁয়ায়।
মা,
আচমকা যেদিন আব্বু হারিয়ে গেলেন আমি তখন মাত্র চতুর্থ শ্রেণিতে উঠেছি, ছোট বোনটি স্কুলেই ভর্তি হয়নি, সংসারের হাল ধরার মতো ছিল না কেউ, পিতৃহীন অবুঝ মন কাঁদতো সারাক্ষণ, শোক কাটিয়ে আগলে রাখলে আমাদের, একাই দিয়েছো মায়ের মমতা আর বাবার শাসন, একটুও পথচ্যুত হতে দাওনি কখনো।
আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টায় সেলাই মেশিন কিনলে, দিনে সংসারের সব কাজ সেরে রাত জেগে সেলাই করতে, মাঝে মাঝে বলতাম- মা, অনেক হয়েছে, এবার ঘুমাও, খুব ভোরেই তো ওঠো। তুমি মুচকি হাসতে, এক সময় ঘুমিয়ে যেতাম, তোমার চোখে কখন ঘুম নামতো জানি না। সকালে ঘুম ভাঙতো তোমার ডাকে- আব্বু চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো।
এক সপ্তাহে দুইবার ছাতা হারিয়ে অনেকটা বিমর্ষ অবস্থায় বসে আছি, ভীষণ অপরাধী মনে হচ্ছে নিজকে, অভাবের এই সময়ে বাড়তি খরচের কথা বলতে ইচ্ছা করছিল না, কী অদ্ভুত ক্ষমতা ছিলো তোমার, কীভাবে যেন টের পেতে সব, বললে- কী হয়েছে আব্বু? মন খারাপ কেন? কারণ শুনে বললে- ধুর, সামান্য ছাতার জন্য মন খারাপ করতে হয়? কালই নতুন একটা কিনে দেবো, তোমার সীমাহীন মমতায় চোখ ভিজে এলো আমার।
বছর কয়েক আগে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ি, তোমায় জানাইনি কিছুই। পরদিন চট্টগ্রাম মেডিকেলের দিকে যাচ্ছিলাম, পথিমধ্যে তোমার ফোন। রিসিভ করতেই বললে- কেমন আছো আব্বু? শরীর ভালো তো? কাল রাতে স্বপ্ন দেখেছি তুমি খুব অসুস্থ। ভালো আছি বলে আশ্বস্ত করলাম কোনভাবে, শরীর কেঁপে উঠলো, এও কি সম্ভব! কেমন করে এই অদৃশ্য টান এত শক্তিশালী। অশ্রুজল গড়িয়ে পড়লো, অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো- হে দয়াময়, কোন মাটি দিয়ে বানিয়েছো মাকে!
তোমায় নিয়ে এমন অজস্র সুখস্মৃতি ঘিরে রেখেছে, যা জীবনযুদ্ধে আমায় হারিয়ে যেতে দেয় না। মাঝে মাঝে আনমনা হয়ে ভাবি- একদিন তুমি থাকবে না, প্রকৃতির নিয়ম মেনে হয়তো মা ছাড়াই বাঁচতে হবে, চোখ ভিজে আসে, দিশেহারা হয়ে পড়ি। অনেককিছুই লেখার ইচ্ছা ছিলো, কিন্তু এ সাধ্য কই! অশ্রফোঁটায় বার বার বাধাগ্রস্ত হচ্ছে পুরনো পেন্সিলের লেখার গতি, কেবলই বলতে ইচ্ছে করছে- মা, তোমায় ভীষণ ভালবাসি।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
