ভিন্ন কৌশলে নির্বাচনী মাঠে নামছেন বিএনপির নারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠে নামছেন বিএনপির নারীকর্মীরা। মূলত জামায়াতে ইসলামীর নারীকর্মীরা সারাদেশে যে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন তার বিপরীতে তাদের নামানো হচ্ছে। তবে কৌশল কিছুটা ভিন্ন। সরাসরি কোনো অঙ্গ সংগঠন এ কাজে যুক্ত হবে না। ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর কর্মীরা তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ধানের শীষের পক্ষে জনমত তৈরিতে কাজ করবেন।
বিএনপি নেতারা বলছেন, সরাসরি মহিলা দল মাঠে নামবে না। ফোরামের মাধ্যমেই নারী ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হবে।
২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করেছিল ‘নারী ও শিশু অধিকার ফোরাম’। এর আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্য সচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
নারী ভোটার লক্ষ্য করে ইতোমধ্যে জামায়াতে ইসলামী সারাদেশে তাদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। ছাত্রী সংস্থার মেয়েরাও ভোটারদের কাছে যাচ্ছেন। তারা নানা প্রতিশ্রুতি ও সহায়তার মাধ্যমে জনমত পক্ষে টানার চেষ্টা করছেন।
বিএনপির কয়েকজন নেতা জানান, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াতের কৌশল বিএনপির নীতিনির্ধারণী নেতাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করে। পরে তারা পরিস্থিতি মোকাবিলায় নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেন।
সূত্র জানায়, জামায়াতের সব সংগঠন নির্বাচন ঘিরে মাঠ কার্যক্রম চালালেও বিএনপি এখন পর্যন্ত সম্মিলিত কোনো কর্মসূচি হাতে নেয়নি। বিএনপির গুরুত্বপূর্ণ সংগঠন মহিলা দল সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে না। এমন অবস্থায় নারী ও শিশু অধিকার ফোরাম কতটা কার্যকরী হবে, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নেতাকর্মীরা। কারণ হিসেবে তারা বলছেন, ভোটারের দরজায় যাওয়ার
কোনো কর্মসূচি ফোরামের নেই। বিভিন্ন জেলায় ঘরোয়াভাবে সভা-সেমিনারে সীমাবদ্ধ থাকা হবে। আবার ফোরামের ব্যাপ্তিও সারাদেশে তেমন নেই।
ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান সমকালকে বলেন, নির্বাচন সামনে রেখে আমাদের অঙ্গসংগঠনগুলো মাঠে কাজ করছে। আমাদের মূল বার্তা– যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়,
সেখান থেকে বের হয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে সবাইকে সচেতন হতে হবে।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, ফোরামের সফলতা দেখে মহিলা দলকে সারাদেশে মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হবে।
জানতে চাইলে মহিলা দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান সমকালকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় যেতে নির্দেশ দিয়েছেন। আমরা সে নির্দেশনা অনুযায়ী আসনভিত্তিক কাজ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহিলা দল থেকে আলাদাভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তবে প্রত্যেক নারীকর্মী হাইকমান্ডের নির্দেশনাকে চূড়ান্ত মেনে কাজ করছেন।
ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফোরামের কর্মসূচি হবে। অর্থাৎ ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচনকেন্দ্রিক কিছু নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা, নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার বিষয়ে সুনির্দিষ্ট বার্তা থাকবে।
আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ দিয়ে ফোরামের কর্মসূচি শুরু হবে। পরপর তিন দিন খুলনা অঞ্চলের জেলাগুলোয় কর্মসূচি হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে কর্মসূচি হবে।
১৪ অক্টোবর খুলনা জেলা ও মহানগরের পাশাপাশি বাগেরহাট এবং সাতক্ষীরার বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় হবে। পরদিন ১৫ অক্টোবর বৃহত্তর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা হবে।
১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় হবে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট জেলার বিএনপি সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদের যুক্ত করা হবে। কর্মসূচির নেতৃত্বে থাকবেন ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।
নিপুণ রায় চৌধুরী বলেন, এ কর্মসূচির লক্ষ্য– বিএনপির ভাবনাগুলো নারী ভোটারদের সামনে তুলে ধরা। তাদের অধিকার ও সুরক্ষার বিষয়ে আমরা কথা বলব। নারী ভোটারদের সচেতন করব।
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
