বিয়ের কনের গায়ে হলুদের সাজ-পোশাক যেমন হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২
বিয়ের দুই-তিনদিন আগ থেকেই শুরু হয়ে যায় বিবাহ উৎসব। এখন তো নিয়ম মেনে বিয়ের আগে একদিন সঙ্গীত, মেহেন্দি ও গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়।
তবে বিয়ের আগের দিন গায়ে হলুদ পালনের রীতি বেশ ঘটা করেই পালন করা হয় এদেশে। এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, গুরুত্ব ও আনন্দ।
বেশ কয়েকটি কারণে বিয়ের ঠিক আগে এই গায়ে হলুদ প্রথাটি চলে আসছে। তার মধ্যে একটি হলো, হলুদ ত্বকের জন্য খুব ভালো।
অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যসমৃদ্ধ এই ভেষজ ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। তাই বিয়ের আগের দিন বর-কনের গায়ে হলুদ দেওয়ার প্রথা চালু আছে।
তবে বিশেষ এই দিনের সাজ, পোশাক কিংবা মেকআপ কেমন হবে, তা সঠিকভাবে অনেকেই জানেন না!
আর এ কারণে অনুষ্ঠানের দিন সাজ পরিপূর্ণতা পায় না। চলুন তবে জেনে নেওয়া যাক গায়ে হলুদের সাজ-পোশাক কেমন হবে-
পোশাক ও রং
গায়ে হলুদের পোশাকের রং কেমন হবে তা আগে নির্ধারণ করুন। এদিন বেশিরভাগ কনেই উজ্জ্বল রঙের পোশাক বেছে নেন। তাই হলুদ, লাল, কমলা এরকম উজ্জ্বল রঙের পোশাক পরুন।
সাধারণত হলুদ বা লাল তাঁতের শাড়ি পরার প্রচলন আছে গায়ে হলুদে। তবে এখন যুগ বদলেছে, এ কারণে জামদানি থেকে শুরু করে, সিল্ক, কাঞ্চিপুরাম, লেহেঙ্গাও পরছেন অনেক কনেই।
তবে এদিন ভারি শাড়ি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ গায়ে হলুদের অনুষ্ঠানে আত্মীয়দের সঙ্গে কনেকেও ব্যস্ত থাকতে দেখা যায়।
আবার বেশিরভাগ কনেই এদিন নাচ পরিবেশন করেন, এজন্য ভারি শাড়ি বা লেহেঙ্গা না পরাই ভালো। চাইলে আনারকলিও পরতে পারেন।
সাজ ও মেকআপে থাকুক নতুনত্বের ছোঁয়া
গায়ের হলুদের সাজে এখন ফুলের গয়নাই বেশ ট্রেন্ডি। এক্ষেত্রে অনেকেই অর্ডার দিয়ে পছন্দের রং ও ডিজাইন অনুযায়ী গয়না তৈরি করে নেন। ফেসবুকে এ ধরনের অনেক পেইজ আছে, যারা ফুলের গয়না বিক্রি করেন।
আপনি চাইলে আসল ও নকল দু’রকম ফুলের গয়নাতেই সাজতে পারেন। ফুলের গয়নার মধ্যে মাথার মাঙ্গটিকা, টায়রা, ফুলের নথ ও হাতের চূড় অবশ্যই পরবেন।
আর চেষ্টা করবেন অন্তত তিনরঙা গয়না পরার। আর আসল ফুল হলে মাথার খোঁপায় গোলাপ, সূর্যমুখী বা কাঠচাঁপা লাগাতে পারেন।
গায়ে হলুদের সাজ হালকা রাখার চেষ্টা করুন। মুখের বেস মেকআপ যাতে ত্বকে ভালোভাবে বসে সেদিকে খেয়াল রাখুন। চোখে সোনালিরঙা শিমারি আইশ্যাডো ব্যবহার করুন।
হালকা কাজল আর মাশকারা ব্যবহার করে চোখের সাজ ফুটিয়ে তুলুন। গালে কিছুটা ব্লাশঅন আর ঠোঁটে লালরঙা লিপস্টিকে সম্পন্ন করুন সাজ। টিপও পরতে পারেন। চুল চেষ্টা করুন বেঁধে রাখার। তাহলে হলুদ চুলে লেগে যাবে না।
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
