শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৭

বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইউনুস

তরুন কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫  

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্ধ্যা ছয়টায় এই ভাষণ সম্প্রচারিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।

 

আজ ১৬ ডিসেম্বর, সারা জাতি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস উদ্যাপন করছে। এই বিশেষ দিনে প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর