বাদাম কেন শ্রেষ্ঠ খাবার?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩
বাদামকে পৃথিবীর শেষ্ঠ খাবার বলা হচ্ছে। কয়েক বছর আগে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এক হাজার পুষ্টিকর খাবার নিয়ে গবেষণা করেন। তারা এগুলোর মধ্য থেকে ১০০টি খাবারকে শ্রেষ্ঠ খাবার হিসেবে সনাক্ত করেন।
যে খাবারটিকে তারা তালিকার প্রথমে রাখেন সেটি হচ্ছে বাদাম; আরো নির্দিষ্ট করে বললে আখরোট (Walnut) এবং কাঠবাদাম (Almond) দখল করে নাম্বার ওয়ান ফুড- এর স্থান।
বাদাম কেন শ্রেষ্ঠ খাবার?
বাদামে থাকে একটি গুরুত্বপূর্ণ ফ্যাট- এসেনশিয়াল ফ্যাটি এসিড, যার আরেক নাম ইঞ্জিন অয়েল। যানবাহনের ইঞ্জিন যেন নির্বিঘ্নে দীর্ঘদিন চলতে পারে সেজন্যে বিশেষ লুব্রিকেন্ট ব্যবহার করা হয়। সবচেয়ে জনপ্রিয় লুব্রিকেন্ট হচ্ছে মোবিল। মোবিলকে বলা হয় ইঞ্জিন অয়েল।
আমাদের শরীরও একটা বাহন; যার ভেতরে রয়েছে ৭০-১০০ ট্রিলিয়ন সেল বা কোষ। প্রতিটা সেলের ভেতরে রয়েছে একাধিক ইঞ্জিন- মাইটোকন্ডিয়া, লাইসোজম ইত্যাদি। প্রতিনিয়ত এই ইঞ্জিনগুলোয় লক্ষাধিক রি-একশন হচ্ছে; যার মাধ্যমে তৈরি হচ্ছে হরমোন, এনজাইমসহ নানাবিধ উপকারি পদার্থ।
কাজেই দেহকোষের ইঞ্জিনগুলোর ঠিকমতো কাজ করা অত্যাবশ্যক। আর তা হবে যখন আপনি ঐ ইঞ্জিনগুলোকে তার প্রয়োজনীয় লুব্রিকেন্ট দেবেন। ওমেগা-৩ ফ্যাটি এসিড হচ্ছে সেই লুব্রিকেন্ট; যা পর্যাপ্ত থাকে বাদামে।
বাদামের আরেক নাম ‘ব্রেইন ফুড’
বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড ব্রেনের সেরিব্রাল কর্টেক্সের প্রাথমিক গঠন উপাদান হিসেবে কাজ করে। তাই প্রতিদিন পর্যাপ্ত বাদাম খেলে আপনার মস্তিষ্ক চমৎকার কাজ করবে।
মস্তিষ্ক ছাড়াও শুক্রাণু, শুক্রাশয় এবং চোখের রেটিনার প্রাথমিক গঠন উপাদান হিসেবে কাজ করে ওমেগা-৩ ফ্যাটি এসিড; বাড়ায় হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাটাক প্রতিরোধ ক্ষমতা।
এছাড়াও আছে কো-এনজাইম কিউ টেন
এটি একটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। আমাদের হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং পেশির যত কাজ আছে সেগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করে কিউ ১০। এমনকি খাবার থেকে শক্তি তৈরির প্রক্রিয়াকেও সহযোগিতা করে এটি।
শুধু খাবার খেলে তো চলবে না, খাবারটাকে ব্যবহারও তো হতে হবে! এই ব্যবহারে সাহায্য করে কিউ ১০। যেটা পর্যাপ্ত রয়েছে বাদামে।
বাদামে থাকা গুরুত্বপূর্ণ উপাদান হলো এমাইনো এসিড
এমাইনো এসিড হচ্ছে প্রোটিন বা আমিষের ক্ষুদ্রতম অংশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমাইনো এসিড হচ্ছে এলআরজিনিন। এটি থাকে বাদামে।
এমনিতে আমাদের রক্তনালী নমনীয়। কিন্তু বেশি বেশি জাঙ্কফুড ফাস্টফুড রিচফুড গ্রহণ বা অন্য কোনো কারণে যখন রক্তনালী শক্ত হয়ে যায় তখন ঘটে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনা। এলআরজিনিন ধমনির দেয়ালকে সবল এবং নমনীয় করে হার্ট এটাক ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে।
এছাড়াও এলআরজিনিন রক্তনালীর ভেতরে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, রক্তকে রাখে তরল। প্রকারান্তরে আপনাকে বাঁচায় হৃদরোগ থেকে।
ভিটামিন বি-কমপ্লেক্স এবং ভিটামিন-ই এর গুরুত্বপূর্ণ উৎস বাদাম
শরীরের নানাবিধ কাজের জন্যে এই ভিটামিনগুলো প্রয়োজন। গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনে ভিটামিন বি-কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ত্বক ও চুলের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন-ই।
নিয়মিত বাদাম খেলে চুলের স্বাস্থ্য ভাল থাকে; চুল পড়া বন্ধ হয়। চুল হয় ঘন ও সুন্দর।
সেই সাথে ত্বক হয় চকচকে প্রাণবন্ত। ফলে বাড়ে তারুণ্যের দীপ্তি।
রয়েছে বহু মিনারেলস
যার মধ্যে আছে আয়রন, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, সেলেনিয়াম। দেহের নিয়মিত নানাবিধ কাজের জন্যে এই মিনারেলগুলো প্রয়োজন।
কাজেই নিয়মিত বাদাম খেলে শরীর পর্যাপ্ত মিনারেল পাবে। এতে দেহের স্বাভাবিক কাজগুলো পরিচালিত হবে সুন্দরভাবে।
দীর্ঘায়ু লাভে বাদাম
পৃথিবীতে এমন ৫টি অঞ্চল রয়েছে, যেখানে মানুষ বাঁচে গড়ে শত বছর! এবং জীবনের শেষ দিন পর্যন্ত থাকে কর্মক্ষম। অঞ্চলগুলো হচ্ছে জাপানের ওকিনোয়া দ্বীপ, গ্রীসের ইকারিয়া দ্বীপ, ইতালির সার্জেনিয়া দ্বীপ, কোস্টারিকার নিকোলা পেনিনসুলা এবং ক্যালিফোর্নিয়ার লোমালিন্ডা। এদের একত্রে বলা হয় ব্লু জোনস।
এত দীর্ঘায়ু লাভের পেছনে কারণ অনুসন্ধান করতে গিয়ে পর্যালোচনা করা হয়েছে তাদের খাদ্যাভ্যাস। দেখা গেছে তাদের প্রতিদিনের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হচ্ছে বাদাম। তাদের খাদ্যতালিকায় আর যাই থাক বা না থাক, বাদাম থাকবেই!
কাজেই আপনিও যদি দীর্ঘ কর্মময় সুস্থ জীবন চান তাহলে খাদ্যতালিকায় যুক্ত করুন বাদাম।
কতটা খাবেন, কীভাবে খাবেন?
বেশি না, প্রতিদিন মাত্র একমুঠ বাদাম খান। যার মধ্যে থাকবে কাঠ বাদাম ৫টি, আখরোট ২টি, কাজু বাদাম ৪টি, পেস্তাবাদাম ৪টি এবং চীনাবাদাম ১০-১৫টি।
রোস্টেড নাটস বা ভাজা বাদাম খেতে সুস্বাদু হলেও কাঁচা বাদাম খাওয়াই উত্তম। কারণ যখনই বাদামে লবণ যুক্ত হয় এবং তাপে ভাজা হয় তখন এর পুষ্টিগুণ কমে যায়। এজন্যে পুষ্টিবিজ্ঞানীরা কাঁচা বাদাম ভিজিয়ে খেতে বলেন।
রাতে ঘুমানোর আগে বাদাম পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো পানি ফেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ২/৩টা খেজুরসহ ভালো করে চিবিয়ে খান।
আপনার দিন শুরু হলো পৃথিবীর ১ নম্বর খাবার খাওয়ার মধ্য দিয়ে! এভাবে প্রতিদিন খেলে অসুস্থ হওয়া কঠিন হবে আপনার জন্য। আপনি বেঁচে যাবেন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এবং ক্ষতিকর কোলেস্টেরল থেকে। হবেন কর্মময় দীর্ঘজীবনের অধিকারী। সূত্র: কোয়ান্টামমেথড
- বগুড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
- একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
