পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড: ওসমান হাদির ওপর হামলা
নাজমুল হুদা
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাটি নিছক কোনো ব্যক্তিগত শত্রুতা নয়, বরং দেশে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির দীর্ঘমেয়াদি ছক কষেই হামলা চালানো হয়েছিল। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাকারীরা কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই নৃশংসতা ঘটিয়েছে।
যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তার ঠিক পরের দিনই হাদির ওপর এই হামলা—যা এই পরিকল্পনার সঙ্গে দেশে অস্থিরতা সৃষ্টির যোগসূত্রকে আরও জোরালো করেছে।
পুলিশের তদন্তে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে শুটার এবং রেকি (অনুসরণকারী) রয়েছেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে। ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল। ইনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। জানা গেছে, তিনি ৫ আগস্টের পর নিজের নাম 'দাউদ খান' নামে পরিচয় দিতেন। আলমগীর শেখ, যিনি আদাবর থানা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল, যিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাদির বিভিন্ন গণসংযোগে এই তিনজনের একসঙ্গে থাকা ছবিও পেয়েছে, যা প্রমাণ করে তারা দীর্ঘদিন ধরে হাদিকে অনুসরণ করছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র মনে করছে, হাদিকে হত্যার লক্ষ্য নিয়ে কমপক্ষে দুই মাস ধরে পরিকল্পনা চলছিল। তফসিল ঘোষণার পর তাঁকে হত্যা করার মূল উদ্দেশ্য ছিল, এর জের ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। ওই ঘটনার দিন রাতে রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোও এই হামলার সঙ্গে যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার পরপরই 'শুটার' ফয়সল করিম ও আলমগীর শেখ দ্রুত দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
এই সন্দেহে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে লোক পারাপারে জড়িত থাকার অভিযোগে সঞ্জয় চিসিম ও সিবিরন দিও নামের দুজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছেন, যাদের ফয়সল ও আলমগীর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে গতকাল সন্ধ্যার পর র্যাব নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে ফয়সল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করেছে। হাদিকে গুলি করার আগে ফয়সলের সঙ্গে তাদের মুঠোফোনে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পল্টন থানায় সোপর্দ করা হয়।
এই ঘটনা আবারও প্রমাণ করল, ক্ষমতার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি কীভাবে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে এবং ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনে থাকা মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করাই এখন তদন্তকারী সংস্থার প্রধান চ্যালেঞ্জ।
- মেঘনা এক্সপ্রেসের ব্লেক ফেইলে কোচে ধাক্কা ক্ষতিগ্রস্ত ট্রেন
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- বহিষ্কৃত কর্মীদের ফিরিয়ে নিলে বিএনপিতে ফিরব, শর্ত দিলেন: রুমিন
- জুমার নামাজে উৎসুক জনতার ভিড়, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
- জামায়াতের নির্বাহী বৈঠক চলছে, রাতে নির্দেশনা
- ঢাকার ২০ আসনে বিজয়ী কারা, ব্যবধান কত
- টাইম: তারেক রহমান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ নেতা হতে পারেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাচিং প্রু জেরী বিজয়ী, না ভোট সর্বোচ্চ
- আনোয়ার ইব্রাহিম: তারেক রহমানকে অভিনন্দন, গণতন্ত্রের বিজয়
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- বিএনপির নিরঙ্কুশ জয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু
- গাজীপুরের ৫টি আসনেই ধানের শীষের বিশাল জয়
- নরসিংদীর পাঁচটি আসনেই ধানের শীষের বিজয়
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- সুনামগঞ্জ-২ আসনে বিজয়ী নাছির চৌধুরীকে অভিনন্দন জানালেন শিশির মনির
- কারচুপি-ভয়ভীতি সত্ত্বেও নিরঙ্কুশ বিজয় আসছেঃ মাহদী আমিন
- শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন,কোনো অপ্রীতিকর ঘটনা নেই: ডিবি প্রধান
- বড় সংঘর্ষ ছাড়াই শেষ হয়েছে নির্বাচন ও গণভোট, গণনা চলছে
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
