শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৫ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯২

পূবাইলে বসতবাড়িতে ডাকাতি, ৭ ডাকাত গ্রেফতার

আরিফ চৌধুরী

প্রকাশিত: ২২ আগস্ট ২০২০  

গাজীপুরের পূবাইল কুদাব এলাকায় ডাকাতির স্বর্ণালঙ্কারসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। এছাড়াও স্বর্ণবিক্রীকৃত দোকানদারকেও আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এছাড়াও   ডাকাতিকৃত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১৭ই জুলাই পূবাইলের কুদাব এলাকায় একটি বসতবাড়িতে একদল ডাকাত হানা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে এবং পূবাইলে ডাকাতি ঘটনার  মামলা প্রক্রিয়াধীন।
 

এই বিভাগের আরো খবর