দ্বিমুখী সহকর্মী চেনার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৩
সব অফিসেই নানা ধরনের মানুষ আছেন। তাদের স্বভাব, আচরণ এবং মনোভাব বৈচিত্র্যময়। কেউ কেউ পরিবারের সদস্যের মতো হয়ে যায়, কেউ হয়তো অফিসের কাজে আপনাকে সাহায্য করে এবং গাইড করে, আবার কেউ এত ভালো নাও হতে পারে। এমন সহকর্মীও থাকতে পারে যে আপনার বন্ধু হওয়ার ভান করে, কিন্তু আপনাকে নিচে নামানোর বা দমন করার সুযোগ পেলে তা ছাড়ে না। এই দ্বিমুখী স্বভাবের সহকর্মীদের থেকে আপনার দূরে এবং নিরাপদ থাকা উচিত। এই ধরনের সহকর্মীরা সব সময় আপনার দুর্বলতা খুঁজে বেড়ায় এবং আপনাকে বিপদে ফেলার জন্য সুযোগ খোঁজে। চলুন জেনে নেওয়া যাক দ্বিমুখী সহকর্মী চেনার উপায়-
১. তার আচরণ খেয়াল করুন
দ্বিমুখী স্বভাবের সহকর্মীর সবচেয়ে বড় চিহ্ন হলো তার আচরণ। এর মধ্যে একটি হলো অসামঞ্জস্যপূর্ণ আচরণ। দেখা গেল সে অন্যদের সঙ্গে খুব হইহই করছে, কিন্তু আপনার সামনে এসে কোনো কারণ ছাড়াই একেবারে চুপচাপ। তাই এ ধরনের মানুষ অন্যদের সঙ্গে কীভাবে কথা বলে সেদিকে খেয়াল করুন। যদি সে অফিসের কর্তাদের সঙ্গে খুব গদগদ হয়ে কথা বলে কিন্তু অধীনস্তদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তার থেকে দূরে থাকুন। একজন ভালো মানুষ কখনো দুই রকমের আচরণ করে না, তার আচরণ ও কথাবার্তা সব সময় সামঞ্জস্যপূর্ণ থাকে।

২. তার নৈতিকতার দিকে মনোযোগ দিন
দ্বিমুখী স্বভাবের সহকর্মীদের একটা বিষয় খেয়াল করবেন, তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করতে দারুণ পটু। এরকম স্বভাবের মানুষেরা সবকিছু এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন তা তাদের নিজস্ব স্বার্থ অনুযায়ী চলে। তাই তাদের নৈতিকতার দিকে খেয়াল করুন। যদি তারা নিজের স্বার্থের জন্য অনৈতিকভাবে অন্যের কষ্টের কারণ হয় বা অন্যের পরিশ্রম নিজের বলে চালিয়ে দেয়, তবে তাকে এড়িয়ে চলাই উত্তম। এ ধরনের মানুষেরা মূলত কারও আপনজন হতে পারেন না। অফিসের কাজের প্রতি অমনোযোগ এবং বসকে দেখলে কাজ করার ভান করার স্বভাব তাদের থাকতে পারে। এদিকটায়ও খেয়াল করুন।
সহকর্মী মিথ্যা বলে? এভাবে সমাধান করুন
সহকর্মীদের প্রিয় হওয়ার সহজ ৬ উপায়
৩. সহজেই অন্যের ক্ষতি করে
যারা অফিসে অপেশাদার আচরণ করে এবং সুযোগ পেলেই অন্যের ক্ষতি করে তাদের দিকে নজর রাখাও বুদ্ধিমানের কাজ। আপনি যদি কাউকে অসম্মান করার জন্য মিথ্যা তথ্য ছড়াতে দেখেন বা খারাপভাবে উপস্থাপন করতে দেখেন, যদি সে যে কাজ করেনি তার জন্য কৃতিত্ব নেয়, অন্য কারো ভালো কাজের প্রচেষ্টা বন্ধ করে দেয় তবে তার থেকে দূরে থাকুন। কারণ দ্বিমুখী মানুষেরই এমন স্বভাব থাকে। এ ধরনের মানুষেরা পুরো টিমের বদনামের কারণ হতে পারে।

৪. সবার সঙ্গে কথা বলুন
আপনি যদি কোনো প্রতিষ্ঠানে নতুন হন, তাহলে কে আপনার জন্য ভালো এবং কে নয় তা বুঝতে পারা আপনার পক্ষে কঠিন হতে পারে। এই সময়ে সবার সঙ্গে স্বাভাবিকভাবে মিশুন। এই সময়টাতে আপনি খুব নিখুঁতভাবে সবাইকে বোঝার চেষ্টা করুন। কারও সঙ্গেই কোনো ঝামেলায় যাবেন না। কয়েকদিন যাওয়ার পর এমনিতেই আপনি বুঝতে পারবেন কার স্বভাব কেমন। তখন কার সঙ্গে মিশবেন এবং কাকে এড়িয়ে যাবেন তা বোঝা সহজ হয়ে যাবে।
৫. নিজেকে বিশ্বাস করুন
অফিসে নতুন হলে মানিয়ে নিতে সময় লাগবে। যদি কেউ সত্যিই এমন থাকে যে সামনে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে পেছনে আপনার পিঠে ছুরি বসাতে চায়, তবে শুরুতেই তাকে চিনতে পারা কষ্টকর হবে। তাই নিজের ওপর থেকে কখনো বিশ্বাস হারাবেন না। আপনি যা করছেন তাতে অন্যায় কিছু নেই, নিজের প্রতি এটুকু বিশ্বাস থাকলেই হবে। যদি কেউ অনবরত কারও বদনাম আপনার কাছে করতে থাকে, তবে এমন হতে পারে যে সে আপনার বদনামও অন্যদের কাছে করবে। তাই নিজের নৈতিকতায় অটল থাকুন। জীবন থেকে নেতিবাচক সবকিছু দূরে রাখুন, এমনকী এ ধরনের সহকর্মীদেরও।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কিভাবে চুমু খেতে হয়?
- কালো গোলাপ রহস্য! (ছবিসহ)
- পুরান ঢাকার সেরা পাঁচ বিরিয়ানির লিস্ট
- গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ ?
- পপকর্ন খেলে কি ওজন বাড়ে?
- সমুদ্র তীরে বিকিনি বিপ্লব!
- মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যায়!
- মধু খাঁটি কি না তা চিনে নিন এসব কৌশলে
- কফির উপকার ও অপকারিতা
- লাজুক হওয়ার যত বিড়ম্বনা
- চুন, সুপারি, খয়ের দিয়ে পান খান? ক্যান্সার হতে পারে!
- কান পাকলে ও পর্দা ফাটলে করণীয়
- রপচর্চায় অত্যন্ত কার্যকর নিম
- ছেলেদের চুলের যত্ন
- খালি পেটে যেসব খাবার খেলে মহাবিপদ
